পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। শুক্রবার তিনি তার পদত্যাগ পত্র জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছেন। নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই একের পর এক পদত্যাগ করছেন। একাধিক পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর পদত্যাগ করেছেন। বিধাননগর পুরনিগমের মেয়রও পদত্যাগ করেছেন। কলকাতা পৌরসভার দুজন বরো চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এবার তৃণমূল পরিচালিত কোন জেলা পরিষদের সভাধিপতি পদত্যাগ করলেন।
এবারের নির্বাচনের চণ্ডীপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দিতা করেন উত্তম। কিন্তু বিজেপির কাছে তিনি পরাজিত হন। ওই জেলায় একটি আসনেও তৃণমূল জয়ী হয়নি।
TMC
সভাধিপতি পদ ছাড়লেন উত্তম বারিক
×
Comments :0