BJP Expenditure Bengal

পাঁচ রাজ্যের ভোটে ৫২৯ কোটি, পশ্চিমবঙ্গেই ২১৭ কোটি খরচ বিজেপি’র

জাতীয়

পাঁচ রাজ্যের নির্বাচনে ৫২৯ কোটি টাকা খরচ করেছিল বিজেপি। তার অর্ধেকেরও বেশি টাকা খরচ হয়েছে পশ্চিমবঙ্গে।
নির্বাচন কমিশনের বিজেপি’র খরচ সংক্রান্ত নথি থেকেই উঠে আসছে এই তথ্য। গত এপ্রিল-মে’র ভোট পর্বে মতদান হয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাডু, কেরালা এবং পুদুচেরিতে। বিজেপি’র কেন্দ্রীয় দপ্তর থেকেই এই পাঁচ রাজ্যে খরচ হয়েছে ৫২৯.৩৮ কোটি টাকা।পশ্চিমবঙ্গে খরচ করেছে ২১৭.১৬ কোটি টাকা।
পশ্চিমবঙ্গে এবারই প্রথম সরকারে আসীন হয়েছে বিজেপি। তার আগে আসীন তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলের বিপুল আয়তনও গটা দেশে আলোচনার বিষয় হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনকে বিজেপি এবং তৃণমূল বিপুল অর্থের প্রকাশ্য প্রদর্শনের আসর বানিয়ে ছেড়েছে।
নির্বাচন কমিশনকে দেওয়া তথ্যে বিজেপি জানিয়েছে যে কেন্দ্রীয় স্তর থেকে ব্যয় বরাদ্দের বাইরে প্রার্থীদের নিজস্ব খরচ হিসেবে ৬৯.৮৩ কোটি টাকা খরচ হয়েছে। 
বিজেপি জানিয়েছে যে ৯৬.২৬ কোটি টাকা খরচ হয়েছে আসামে, ৮২.৬৭ কোটি টাকা খরচ হয়েছে কেরালায়, ৫১.৫৬ কোটি টাকা তামিলনাডুতে। 
রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, দলের কেন্দ্রীয় স্তর থেকে খরচের যে হিসেব দেখিয়েছে বিজেপি তার অনেক বেশি খরচ হয়েছে নির্বাচনে। রাজ্য এবং স্থানীয় স্তরেও খরচ রয়েছে।

Comments :0

Login to leave a comment