ওল্ড মালদহ পৌরসভা এলাকায় স্বচ্ছ পরিষেবা সহ এলাকার বাসিন্দাদের অন্নপূর্ণা ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিশেষভাবে সক্ষমদের ভাতা প্রদান, পৌর এলাকার নিকাশি ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহে দ্রুততার সঙ্গে ব্যবস্থা, যত্রতত্র জমা দলের কারণে মশা বাহিত ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, সমস্ত অস্থায়ী কর্মীদের দ্রুত স্থায়ীকরণ, মিড-ডে মিলের রন্ধন কর্মীদের মজুরি, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার মতো ১৩ দফা দাবিতে বামফ্রন্টের পক্ষ থেকে বৃহস্পতিবার পৌর প্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হলো। নেতৃত্ব দেন বিশ্বনাথ সুকুল, তৃপ্তি পান্ডে, জীবেন পোদ্দার, ফরিদা ইয়াসমিন, সঞ্জয় মানস শেঠ ও সঞ্জয় ঘোষ। পৌরসভার সামনে হয় সভা। সভায় অম্বর মিত্র, প্রণব দাস, পরণবীর লাহিড়ী, মৌসুমী লাহিড়ী বক্তব্য রাখেন।
Malda Municipality Deputation
অন্নপূর্ণা ভাণ্ডার সহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ মালদহে
×
Comments :0