Delhi 2nd October

বিক্ষোভ আটকাতে ১১ টি মেট্রো স্টেশন বন্ধ দিল্লিতে, গ্রেপ্তার সৃজন

জাতীয়

দিল্লিতে বিক্ষোভ  আটকাতে ১১ টি মেট্রো স্টেশন বন্ধ করলো প্রশাসন। ২ অক্টোবর মহাত্মা  গান্ধীর জন্মবার্ষিকীতে ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে জমাযেতের  ডাক দেয় একাধিক সংগঠন।   মুম্বাই শহর দেশের বিভিন্ন প্রান্তের ২রা অক্টোবরকে গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার ফেরানোর দাবিতে আন্দোলনের দিন হিসেবে বেছে নিয়েছেন প্রতিবাদীরা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট থেকে জানা যাচ্ছে যে দন্তের মন্তর এবং আশেপাশের এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনকেও সরিয়ে দিচ্ছে পুলিশ। কাউকে কাউকে আটক করছে। ভোটাধিকারের দাবি এবং জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভে রয়েছে এসএফআই। সংগঠনের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments :0

Login to leave a comment