Gang rape in Faridabad

ফরিদাবাদে ১৩ বছরের নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

জাতীয়

ফরিদাবাদের একটি পরিত্যক্ত বাড়িতে একদল তরুণ একটি ১৩ বছরের নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় এখনও অবধি তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে যদিও, চতুর্থ অভিযুক্ত এখনও পলাতক। 
গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নাম হল কুনাল, যশ এবং দীপক। পুলিশি হেফাজতের চতুর্থ দিনই ওই তিনজনকে আদালতে পেশ করা হয় বলে জানিয়েছে পুলিশ। সেইসঙ্গে, এই ঘটনার চতুর্থ অভিযুক্ত প্রিন্স-কে গ্রেপ্তার করার সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে।  
অভিযোগ অনুযায়ী,  গত ২৪ আগস্ট যখন ওই নাবালিকা  টিউশন ক্লাসের পর তার ১৬ বছর বয়সী এক ছেলে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল তখনই এই ঘটনাটি ঘটেছে। গ্রেটার ফরিদাবাদ এলাকার একদল যুবক ওই সময় তাদের কাছে আসে, হুমকি দেয় এবং একটি পরিত্যক্ত বাড়িতে  নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ওই পরিত্যক্ত বাড়ির ভেতরেই ওই নাবালিকাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এসিপি সরাই সন্দীপ মোর জানান, ২৮ সেপ্টেম্বর পুলিশ অভিযোগটি পাওয়ার পরপরই মামলা দায়ের করে তদন্ত শুরু করে। ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হয়।
নাবালিকার বাবা-মায়ের বয়ান অনুযায়ী, ছয়জন যুবক ওই দুই নাবালককে একটি বাড়ির দিকে নিয়ে যায় এবং ভয় দেখিয়ে মেয়েটিকে যৌন নির্যাতন করে।
পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, অভিযোগ রয়েছে যে ওই দুই নাবালক প্রায় এক মাস ধরে ঘটনাটি তাদের পরিবারের কাছে গোপন রেখেছিল।মেয়েটির মা তার মধ্যে তীব্র মানসিক যন্ত্রণার লক্ষণ লক্ষ্য করে কথা বলার পরই বিষয়টি সামনে আসে। এরপর মেয়েটি তার পরিবারকে নির্যাতনের ঘটনাটি জানায় এবং এর পরিপ্রেক্ষিতে পরিবারটি পুলিশের দ্বারস্থ হয়।
অভিযোগে আরও বলা হয়েছে যে, ১৬ বছর বয়সী ওই কিশোরকে অস্বাভাবিক যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল। তবে পুলিশ জানিয়েছে, এই অভিযোগটি এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
নির্যাতিতদের আটকে রাখার অভিযোগ এবং অভিযুক্তদের একজন তাদের দিয়ে জোরকরে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা স্থানান্তর করিয়েছিল, এমন দাবির বিষয়েও পুলিশ তদন্ত করছে।

Comments :0

Login to leave a comment