Pilgrims died in Maharshtra

কুয়োয় গাড়ি পড়ে অন্তত ১৪ দর্শনার্থীর মৃত্যু মহারাষ্ট্রে

জাতীয়

এই কুয়োতেই পড়ে যায় গাড়িটি।

কুয়োয় গাড়ি উলটে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৪ দর্শনার্থীর। গুরুতর আহত গাড়ির আরও ৭ আরোহী। 
জানা গিয়েছে পান্ধারপুরে একটি মন্দির দর্শন করে ওই গাড়িতে ফিরছিলেন যাত্রীরা। রাস্তার ধারে একটি কুয়োয় উলটে পড়ে পাড়িটি। অনুমান, কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক।
স্থানীয়েরা জানিয়েছেন, গাড়িটি কুয়োয় পড়ে ডুবে যেতে থাকে। গাড়ির ভেতরে ছিলেন যাত্রীরা। 
ঘটনার খবর পেয়ে পৌঁছায় প্রশাসন এবং উদ্ধারকারী দল। স্থানীয়েরা সহায়তার হাত বাড়িয়ে দেন। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment