বডোদরার ৪০০ অঙ্গনওয়াড়িতে ১৭ ডিসেম্বর থেকে দুধের জোগান বন্ধ। বডোদরা পৌর নিগম পরিচালিত এই সব অঙ্গনওয়াড়িতে আসে প্রায় সাড়ে ৫ হাজার শিশু।
বডোদরা পৌর নিগম অঙ্গনওয়াড়িতে দুধ দেওয়ার জন্য চুক্তি করে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের সঙ্গে। এই দুগ্ধ সমবায়ই ‘আমুল’ ব্র্যান্ড বিপণন করে।
এই সমবায়ের বক্তব্য দুধ বাবদ টাকা বকেয়া রয়েছে বলেই সরবরাহ বন্ধ করতে হয়েছে।
ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেজ বা আইসিডিএস’র সংশ্লিষ্ট আধিকারিক হীরল ঠাকোর বলেছেন, নগর নিগম ‘আমুল’-র খাতে আগাম টাকা জমা দিয়ে দেয়। কিন্তু দুধের দাম বেড়েছে। ২০২৫ থেকে একশো মিলিলিটারের এক পাউচ দুধের দাম ৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১১ টাকা ২৫ পয়সা। সেই হিসেবে টাকা কেটে নেওয়ায় আগাম জমার অঙ্ক সময়ের আগে শেষ হয়ে গিয়েছে। গত বছরের জুলাইয়েই অগ্রিম অর্থ খরচ হয়ে গিয়েছে।
এই আধিকারিকের অভিযোগ, আমুল বিল দিতেও দেরি করে। যে কারণে অগ্রিম অর্থ জমা দিতে দেরি হয়।
আইসিডিএস প্রকল্পের নাম বদলে হয়েছে ‘মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি পোষণ-২‘ অনুযায়ী ৬ মাস থেকে ৬ বছরের শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১০০ মিলিলিটার করে দুধ দেওয়ার কথা।
বডোদরা পৌর নিগমের প্রতিদিন ৫ হাজার ৫০০ দুধের প্যাকেট প্রয়োজন। ‘আমুল’ জানিয়েছে যে গুজরাট সরকারোর দুধ সঞ্জীবনী প্রকল্পের মাধ্যমে দুধ সরবরাহ করা হয়।
Milk Anganwadi Vadodara Amul
গুজরাটের বডোদরায় অঙ্গনওয়াড়িতে দুধ পাচ্ছে না ৫,৫০০ শিশু
ছবি প্রতীকী।
×
Comments :0