জাপান থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটটি। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় বিলম্বের কথা জানান। পরে বিমানটি ফিরিয়ে নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে যান। অন্য যাত্রীদেরও নেওয়া হয়েছে বিমানবন্দরের লাউঞ্জে। পরে রাত ৭টা ৪৩ মিনিটে পুশব্যাক হয় এবং ৭টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ৩৭৭ নিরাপদে বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করে বলে বৃহস্পতিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এদিন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ৩৭৭-এর কারিগরি ত্রুটি মেরামতের পর টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে।
Tarique Rahman
ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান
×
Comments :0