Adidas lay off

ভারতে অর্ধেক তথ্য প্রযুক্তি কর্মী ছাঁটাই করছে অ্যাডিডাস

জাতীয়

ভারতে প্রায় অর্ধেক তথ্য প্রযুক্তি কর্মীকে ছেঁটে ফেলছে অ্যাডিডাস। গুরগাঁওয়ে এই বহুজাতিক সস্থার টেক হাবে কর্মীদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
গুরগাঁও বা গুরুগ্রামে প্রায় ৭০০ কর্মী কাজ করেন। তার মধ্যে প্রায় ৩৫০ কর্মী কাজ হারাবেন। তার মধ্যে রয়েছেন সফটওয়ার ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট পদে কর্মরতরা। 
জানা গিয়েছে, বিশ্বজুড়ে সংস্থার তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজের ধারা সহজ করার যুক্তি দিয়েছে ক্রীড়া সরঞ্জাম তৈরিতে বিখ্যাত এই সংস্থা। 
বলা হয়েছে, কর্মীদের বিকল্প পেশায় যুক্ত হওয়ার জন্য সহায়তা করা হবে। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকে কারণ দেখানো হয়নি। 
এআই প্রযুক্তির কারণে বিশ্বজুড়ে ছাঁটাই চলছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে।
শ্রম সুরক্ষা সংক্রান্ত আইন বাতিল করে শ্রম কোড চালু হয়েছে দেশে। সহজে ব্যবসার নামে ইচ্ছে মতো  ছাঁটাইয়ের সুযোগ অবাধ করা হয়েছে।

Comments :0

Login to leave a comment