মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে পাঁচটি শাবকের জন্ম দিল নামিবিয়া থেকে আনা স্ত্রী চিতা ‘আশা’। মধ্যপ্রদেশের শেওপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান সংরক্ষণে একটি বড় সাফল্য অর্জন করেছে। নতুন করে ৫টি শাবকের জন্মের ফলে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মোট চিতা বাঘের সংখ্যা বেড়ে ৩৫টি হয়েছে। প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক ও নতুন শাবকসহ। ভারতে জন্ম নেওয়া শাবকের সংখ্যা ২৪-এ পৌঁছেছে এবং কুনো জাতীয় উদ্যান চিতা সংরক্ষণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব।
নামিবিয়া থেকে ভারতে আনা মেয়ে চিতা আশা পাঁচটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে, যা কেবল কুনো জাতীয় উদ্যানের জন্যই নয়, সমগ্র দেশের জন্য একটি গর্বের মুহূর্ত তৈরি করেছে। ২০২৬ সালের ২৬ জানুয়ারী, নামিবিয়া চিতা আশা পাঁচটি সুস্থ শাবকের জন্ম দেয়। এটি ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এটি দেশে জন্ম নেওয়া দ্বিতীয় প্রজন্মের চিতা এবং একক বাচ্চার মধ্যে সর্বাধিক সংখ্যক শাবক। কুনো কতৃপক্ষ জানিয়েছে, মা আশা এবং পাঁচটি শাবক সম্পূর্ণ সুস্থ। বন্যপ্রাণী আধিকারিকরা এই শাবকগুলিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব কুনো উদ্যানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে ভারতের বন্যপ্রাণী ইতিহাসের একটি মাইলফলক বলে বর্ননা করে বলেছেন, আশা পাঁচটি সুস্থ শাবকের জন্ম দেওয়ার মাধ্যমে কুনো উদ্যান এক গর্বের মুহূর্ত প্রত্যক্ষ করেছে যা ভারতের চিতা সংরক্ষণ যাত্রাকে শক্তিশালী করেছে। এর ফলে, ভারতে জন্ম নেওয়া শাবকের সংখ্যা ২৪’এ দাঁড়িয়েছে এবং মোট চিতার সংখ্যা ৩৫’এ পৌঁছেছে। এই অর্জন আমাদের বন কর্মী এবং পশুচিকিৎসকদের অক্লান্ত নিষ্ঠার প্রতিফলন।
Namibian Cheetah Aasha
কুনো উদ্যানে ৫টি শাবকের জন্ম দিল নামিবিয়ার চিতা
×
Comments :0