মহিলা সমিতির সভা থেকে ফেরার পথে আক্রান্ত হলেন পার্টিকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় উলুবেড়িয়া থানা এলাকার হিরাগঞ্জ পুরাতন ঘাটের কাছে ঘটনাটি ঘটে শাখা সম্পাদক শিশির মন্ডল ও পার্টি সদস্য শরফুদ্দিন কাজী ওরফে খোকন ও আরিয়ান মল্লিককে ব্যাপক মারধর করে বিজেপি দুষ্কৃতিরা। পার্টির পক্ষ থেকে এদিন রাতেই বিজেপির মন্ডল সভাপতি গৌরাঙ্গ ঘোষ, পঞ্চায়েত সদস্য ভোলা মিদ্দের নামে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিন ধরেই উলুবেড়িয়া মহকুমার শাসকের অফিস ও অন্যান্য বিডিও অফিসগুলোতে মহিলারা অন্নপূর্না ভান্ডার না পাওয়ায় বিক্ষোভ দেখাচ্ছিলেন। এছাড়াও বিভিন্ন জায়গাতে পথ অবরোধে সামিল হচ্ছিল মহিলারা। এদিন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটির উদ্যোগে উলুবেড়িয়া এসডিও অফিস অভিযানে ব্যাপক মহিলার সমাগম হয়। যা দেখে ভয়ের সঞ্চার হয় বিজেপির। এদিন উলুবেড়িয়া এসডিও অফিস অভিযানে উলুবেড়িয়া ১নং ব্লকের বিভিন্ন এলাকা থেকে বহু মহিলা আসে। উলুবেড়িয়া হীরাপুর গ্রাম পঞ্চায়েত থেকেও বহু মহিলা আসে। এই হীরাপুর তৃণমূল আমালে ছিল দুষ্কৃতিদের মৃগয়াক্ষেত্র। তৃণমূলের সন্ত্রাসে এলাকায় পার্টির কোনও কাজকর্ম করা যেতোনা। যদিও ২০২৬ সালে হীরাপুরের সংখ্যাগুরু অধ্যুষিত এলাকাগুলি থেকে বিজেপি বেশী ভোট পায়। এদিন ঐ সমস্ত এলাকা থেকেই চারটি অটো করে বহু মহিলারা আসে। যা ভালো চোখে নেয়নি বিজেপির স্থানীয় নেতারা। এদিন উলুবেড়িয়া এসডিও অফিস অভিযান শেষে মহিলারা যখন বাড়ি ফিরছিল তখন অটোগুলি আটকায় এবং মহিলাদের হেনস্থা করতে থাকে বিজেপি দুষ্কৃতিরা। বলে, ‘শিশির মন্ডল ও খোকনকে ডাক, কেন তোদেরকে নিয়ে গিয়েছিল?’ তাদেরকে দীর্ঘক্ষন আটকে রাখে। মহিলারা আক্রান্ত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শাখা সম্পাদক শিশির মন্ডল ও পার্টি সদস্য শরফুদ্দিন কাজী ওরফে খোকন ও আরিয়ান মল্লিককে ব্যাপক মারধর করে বিজেপি দুষ্কৃতিরা। পরে তাদের থেকে আক্রান্ত মহিলাদের কোনও রকমে উদ্ধার করে পার্টিকর্মীরা তাদেরকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসে। পার্টির পক্ষ থেকে এদিন রাতেই বিজেপির মন্ডল সভাপতি গৌরাঙ্গ ঘোষ, পঞ্চায়েত সদস্য ভোলা মিদ্দের নামে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
BJP attacks women on their way back from a rally; party workers assaulted
সমাবেশ থেকে ফেরার পথে মহিলাদের উপর হামলা বিজেপির, আক্রান্ত পার্টি কর্মীরা
উলুবেড়িয়ায় মহিলা সমিতির জমায়েতের একাংশ। ছবি: মনিরুল হক।
×
Comments :0