নতুনপাতা
পার্বণ ১৪৩৩
বই
বাংলার বিবাহে বিভ্রাটের কাহিনি : প্রদোষকুমার বাগচী
১৭ নভেম্বর ২০২৬ — ৪র্থ বর্ষ
বাংলার যাপন ক্রিয়ায় বিবাহের গুরুত্ব অপরিসীম। সম্পত্তির উত্তরাধিকার নির্ণয়ে বিবাহের ভূমিকা বহু আলোচিত। এই বইতে একটু অন্য রকমের বিবাহের কথা আলোচিত হয়েছে। বিবাহ কিভাবে বিভ্রাট তৈরি করতে পারে, কিভাবে তা হয়ে উঠতে পারে বৈপ্লবিকও— বিবাহের সেই সব জানা অজানা কাহিনি নিয়ে এই বই। বিধবা বিবাহ ব্যবস্থা চালু করে নিজের ছেলেকে বিধবার সঙ্গে বিবাহ দেওয়ার নজির তৈরি করেছিলেন স্বয়ং বিদ্যাসাগর। আবার বিলাত ফেরত উচ্চশিক্ষিত রাজকুমারের মতো সুপাত্র পেয়ে নিয়ম বহির্ভূতভাবে বিবাহ হয়েছিল কেশব কন্যা সুনীতি দেবীর। যে ঘটনায় ব্রাহ্মসমাজ পর্যন্ত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল। এরকমই সরোজিনী চট্টোপধ্যায়ের সঙ্গে অবাঙালি গোবিন্দরাজুলু নাইডুর বিয়ে, মামাতো পিসতুতো ভাইবোন অতুলপ্রসাদ ও হেমকুসুমের বিয়ে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সংস্কার ভেঙে রথীন্দ্রনাথ-প্রতীমা দেবী প্রমুখের নানা তথ্যবহুল ও আকর্ষণীয় সব বিবাহের কাহিনি তুলে ধরা হয়েছে এই গ্রন্থে।
বিশিষ্টজনেদের বিবাহে বিভ্রাট : বিবাহে বিপ্লবে
সিদ্ধার্থ মুখোপাধ্যায়। মান্দাস। ১৯ হরলাল মিত্র স্ট্রিট কলকাতা — ৩ । ৩৫০ টাকা
Comments :0