জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ব্যাপক বিক্ষোভ করলেন প্রতিবাদীরা। গ্রেফতার করা হয়েছে বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের নেতৃত্বকে। দিল্লী পুলিশের হাতে আটক হয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি প্রবীন নেত্রী বৃন্দা কারাত। আটক করা হয়েছে এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ ছাত্র যুব নেতৃবৃন্দকে।
বামপন্থী ছাত্র যুব সংগঠন, বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল, আপ সহ অন্যান্য রাজনৈতিক দল, প্রতিবাদী আইনজীবী প্রশান্ত ভূষণ, কখনো জনতা পার্টি মত বিভিন্ন অংশ ভোটাধিকার রক্ষার দাবিতে বিক্ষোভের ডাক দেয় মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে। সারাদেশেই শুক্রবার বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
গ্রেফতারের পর বেবি বলেছেন কোন দমন পীড়নই নির্বাচন কমিশনকে দিয়ে ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নির্দেশে নির্বাচন কমিশানি যে পরিকল্পনা করে এস আই আর এর নামে ভোটাধিকার কেড়ে নিয়েছে এখন তা স্পষ্ট হয়ে গিয়েছে আরও। আমরা বামপন্থীরা এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বারবার যে অভিযোগ তুলেছি নির্বাচন কমিশনের ভেতরেই সে বক্তব্য রয়েছে, এখন তা প্রকাশ হয়ে গিয়েছে।
এদিনই একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে নির্বাচন কমিশন এখন নির্দেশ দিয়েছে যে যে রাজ্যে এস আই আর এর পুরো প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে সেখানে বাদ পড়া নাম ফেরাতে রাজ্যের সিও দপ্তর গুলিকে বারতি উদ্যোগ নিতে হবে। দেশ জুড়ে আন্দোলনের চাপে নির্বাচন কমিশন যে যথেষ্ট কোণঠাসা অবস্থায় রয়েছে তা স্পষ্ট হয়েছে আরও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সরাসরি সরকারের দপ্তরের মত পরিচালনা করার অভিসন্ধি প্রকাশ হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনতার কাঠগড়ায়।
Baby, Brinda Karat Arrested
দিল্লিতে আটক বেবি, বৃন্দা কারাত, হাজার ধরপাকড়েও ঠেকানো গেল না বিক্ষোভ
×
Comments :0