জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। না হলে পদ্ধতি অনুযায়ী তাঁকে ভর্ৎসনা করতে হবে। যাদের অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ফেরাতে হবে তাদের ভোটাধিকার। তা না হলে কিছুতেই দেশের গণতন্ত্র এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফেরানো সম্ভব নয়।
রবিবার সোশাল মিডিয়া পোস্টে একথা বলেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। গতকাল, ২৬ সেপ্টেম্বর, নির্বাচন কমিশনের মুখরক্ষার প্রয়াস আখ্যা দিয়েছেন তিনি। বেবি বলেছেন, নির্বাচন কমিশন এবং এসআইআর ঘিরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উঠেছে তার জবাব দেওয়ার চেষ্টা করা হয়নি বিবৃতিতে।
বেবি বলেছেন, কেরালমের প্রাক্তন মুখ্যসচিব জিজি থমসন মারাত্মক বিষয় সামনে এনেছেন। থমসনকে জ্ঞানেশ কুমার পথনমথিট্টা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। জয়ী হলে কেন্দ্রে মন্ত্রী হওয়ার প্রস্তাবও ছিল। এই ঘটনা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে কাদের অনুগত হয়ে কাজ করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
বেবি বলেছেন, মুখ্য নির্বাচন কমিশনার পদে বসে রয়েছেন জ্ঞানেশ কুমার। কিন্তু বিজেপি-আরএসএস’র হয়ে কাজ করে চলেছেন।
শনিবারের বৈঠকে কমিশন সিদ্ধান্ত নিয়েছে বৈঠকের আগে আলোচ্যসূচি তিন সদস্যকে জানানো হবে। আলোচনা লেখা থাকবে। বেবি তার উল্লেখ করে বলেছেন যে কোন প্রহসনের পথে চলেছে কমিশন এই বিবৃতি তারই স্বীকারোক্তি।
উল্লেখ্য জ্ঞানেশ কুমারের ভর্ৎসনা এবং অপসারণের জন্য বিধি অনুযায়ী সত্তরের বেশি বিরোধী সাংসদ প্রস্তাব জমা দিয়েছেন লোকসভায়। তবে তা বিবেচিত হয়নি। নতুন করে প্রস্তাব পেশ করতে পারেন বিরোধীরা।
Baby on Gyanesh Kumar's Removal
জ্ঞানেশ কুমারকে না সরালে কমিশনের বিশ্বাসযোগ্যতা ফেরানো অসম্ভব, বললেন বেবি
×
Comments :0