Body of German tourist recovered at a Kolkata hotel

কলকাতার হোটেলে জার্মান পর্যটকের দেহ উদ্ধার

কলকাতা

সোমবার কলকাতার একটি হোটেল থেকে এক জার্মান পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম থমাস মিনটেন (৬৭)। নিউ মার্কেট এলাকার পিয়ারলেস হোটেলের ১৬০২ নম্বর ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। সকাল ৯টা ৪১ মিনিটের দিকে ঘটনাটি নজরে আসে।
শনিবার পর্যটক ভিসায় কলকাতায় এসেছিলেন মিনটেন। ২৫ নভেম্বর তাঁর বার্লিনে ফিরে যাওয়ার কথা ছিল।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "ওই জার্মান নাগরিক শহর ঘুরতে বেরিয়েছিলেন, কিন্তু অসুস্থ বোধ করায় দুপুরের দিকেই তিনি হোটেলে ফিরে আসেন।" 
তিনি আরও জানিয়েছেন যে বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি। তদন্ত চলছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।লালবাজার হোমিসাইড শাখার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 

Comments :0

Login to leave a comment