ICE Seattle Airport Mexican Father

বাবাকে ধরে নিচ্ছে ‘আইস’, সিয়াটেল বিমানবন্দরে পা জড়িয়ে কান্না মেয়ের

আন্তর্জাতিক

সিয়াটেল বিমানবন্দরে সোফিয়া লারোন্ডো হার্নান্ডেজ মেজিয়া এই ছবি ছড়িয়েছে বিশ্বময়।

জোর করে বাবাকে ধরে নিয়ে যাচ্ছে অভিবাসন দপ্তরের রক্ষীরা। এক রক্ষীর পা জড়িয়ে মেয়ে বলছে ‘‘ওরা বাবাকে নিয়ে যাচ্ছে। না, না, না..’’
এমনই দৃশ্যের সাক্ষী থাকল আমেরিকার সিয়াটেল টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর। সোশাল মিডিয়ায় পোস্টের জরে এই দৃশ্য বিশ্বের বহু জায়গায় ছড়িয়েছে। আরও ক্ষোভ এই কারণে যে রক্ষীকে দেখা গিয়েছে মহিলাকে পা দিয়ে চেপে ধরতে। 
আমেরিকার সংবাদমাধ্যম জানাচ্ছে ওই মহিলার নাম সোফিয়া লারোন্ডো হার্নান্ডেজ মেজিয়া। তাঁর বাব রিকার্ডো লারোন্ডো মেনডোজাকেই ধরে গিয়েছে অভিবাসন রক্ষী বাহিনী ‘আইস’। যে বাহিনীর অতি তৎপরতা মাঝেমধ্যেই নৃশংসার পর্যায়ে চলে যাচ্ছে। তা নিয়ে আমেরিকা জুড়ে তীব্র অসন্তোষ রাস্তায় নামতে দেখা গিয়েছে। 
সোফিয়া মাউন্ট লেক টেরেসের বাসিন্দা। ‘আইস’-র বক্তব্য, ভিসার মেয়াদ পার হওয়ার পরও তাঁর বাবা রিকার্ডো লারোন্ডো আমেরিকা ছাড়েননি। মেক্সিকো থেকে এই পরিবার আইন ভেঙে আমেরিকায় রয়েছে। 
কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ ‘আইস’-র এই সক্রিয়তাকে ভালো চোখে নেয়নি। বিবৃতিতে বলা হয়েছে যে বিনা নোটিসে বিমান বন্দরে যাত্রীদের অপেক্ষা করার জায়গায় ঢুকে পড়ে এই বাহিনী। তারপরে যা ঘটেছে তা অপেক্ষারত সকলের কাছে হৃদয়বিদারক। 
জানা গিয়েছে মেক্সিকো থেকে এই পরিবার যখন আমেরিকায় আসে তখন ওই মহিলার বয়স ছিল চোদ্দ। এখন তিনি বিবাহিতা। তাঁদের কাজ করার ‘ওয়ার্ক পারমিট রয়েছে।
এই পরিবারের আইনজীবী ওলিয়া কাটালা সংবাদমাধ্যমে বলেছেন, আইন অনুযায়ী পর্যটন ভিসা এই পরিবারের রয়েছে। এই পরিবারের কোনও অপরাধের সঙ্গে যুক্ত থাকার কোনও অভিযোগ নেই।
ঘটনা সামনে আসার পর ওয়াশিংটনের গভর্নর বব পার্গুসন জরুরি বৈঠক করেন। এক বিবৃতিতে তিনি বলেছেন যে বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ পাঠানো হয়েছে। বিমানবন্দরকে স্পষ্ট করে বলতে হবে যে ‘আইস’ স্বাগত নয়।

Comments :0

Login to leave a comment