মুক্তধারা
পার্বণ ১৪৩৩
অন্যআঙিনা
" পঁচিশ বছরের সেরা কৃষ্টিমন " : প্রদীপ পাত্র
২২ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
কৃষ্টিমন পত্রিকার রজতজয়ন্তীবর্ষের সমাপ্তি অনুষ্ঠান। শুক্রবার ৯ অক্টোবর ২০২৬ রবীন্দ্র ভবন, বারুইপুরে অনুষ্ঠিত হলো। আমাদের ভালো লাগছে -- গত দু' বছর আগে ২০২৪ সালের মে মাসে বারুইপুর (পদ্মপুকুর) কর্মচারী ভবনে যে অনুষ্ঠানে সূচনা হয়েছিল, তা ক্রমে জেলার বেশ কয়েকটি প্রান্তে নানা অনুষ্ঠান করে আমরা এই পর্ব শেষ করলাম।
আমরা আরও তৃপ্ত "পঁচিশ বছরের সেরা কৃষ্টিমন" আমাদের পাঠক,শুভাকাঙ্খী এবং বিদ্বজনদের হাতে তুলে দিতে পেরে।
অনুষ্ঠানের প্রথম পর্বে পত্রিকা প্রকাশ এবং গুণীজন সংবর্ধনা আয়োজিত হয়েছে। অধ্যাপক,ভাষাবিদ ড. পবিত্র সরকার,বিশিষ্ট সাহিত্যিক কিন্নর রায়, বিশিষ্ট অভিনেতা প্রদীপ ভট্টাচার্য এবং নাট্যকার মৈনাক সেনগুপ্ত উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বালন করে তাঁদের বক্তব্য উপস্থিত করেন।
এরপর ছিল গত ৩০ আগস্ট, রামনগর হাইস্কুলে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, প্রায় ৭১ জন কৃতি ছাত্র-ছাত্রীসহ সমস্ত সফল প্রতিযোগীদের বই,স্মারক এবং মানপত্র দিয়ে পুরস্কৃত করা হয়।
একেবারে শেষ পর্বে মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি, নৃত্য, সংগীত এবং পুতুল নাটক অনুষ্ঠানে সকলের হৃদয় ছুঁয়ে যায়।
অনুষ্ঠান সুশৃঙ্খল এবং সুন্দর করে সফল করার জন্য আমরা কৃষ্টিমন পত্রিকার পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Comments :0