জেসিবি দিয়ে তুলে ডামপার করে অবৈধ উপায়ে বালি পাথর পাচরের কারণ মার খাচ্ছে বৈধভাবে বালি পাথর তোলার ব্যবসার কাজে যুক্ত ট্রাক মালিকরা। গত তিন দিন ধরে পাহাড়পুর এলাকায় জাতীয় সড়কের পাশে অবস্থান করে অবিলম্বে অবৈধভাবে বালির পাথর পাচারকারী ডাম্পার জেসিবি বন্ধ করে জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীর পেট যেখান থেকে অবৈধ উপায় বালি পাথর তোলা হচ্ছে সেগুলিতে অবিলম্বে রয়েলটি চালু করা ও বৈধ উপায় ব্যবসা করা ট্রাক মালিকদের গাড়িতে বালি পাথর পৌঁছানোর ব্যবস্থা করতে সরকারি উদ্যোগের দাবিতে তাদের এই অবস্থান।
অবস্থানকারী ট্রাক মালিকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে তাদের সঙ্গে গিয়ে কথা বলেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র।
ট্রাক মালিকদের দাবি অবিলম্বে জেলার বিভিন্ন নদী থেকে অবৈধ উপায়ে বালি পাথর তোলা বন্ধ করে ওই নদীর বেদ গুলিতে রয়েলটি চালু করে বৈধ ব্যবসায়ীদের বালি পাথর তোলার কাজে যুক্ত করতে হবে। সিপিআই(এম) জেলা সম্পাদক পীযুষ মিশ্র বলেন, "বৈধ উপায়ে যারা নদীর বুক থেকে দিনের পর দিন বালি পাথর তুলে বৈধ ভাবে ব্যাখ্যা করে আসছে। তাদের ব্যবসা বন্ধ করে অবৈধ বাম্পার জেসিবি দিয়ে বালি পাথর তোলার কারণে জেলার নদী ভূমিরূপের বিরাট ক্ষতি হচ্ছে যে কোনও সময় বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে, অতিগ্রস্ত হচ্ছে গ্রামের রাস্তা অথচ বৈধ উপায় যারা ব্যবসা করে আসছে তারা দীর্ঘদিন বেলচা দিয়ে ট্রাকে বালি পাথর তুলে আসলেও কোনদিন এই পরিস্থিতি তৈরি হয়নি। ছোট গাড়ি ছোট ট্রাক মালিকদের সঙ্গে বহু শ্রমিক যুক্ত তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। অবিলম্বে বৈধ ব্যবসায়ীদের ট্রাক মালিকদের দিয়ে বালি পাথর সরবরাহের জন্য সরকারি উদ্যোগ নিতে হবে। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে রাতের অন্ধকারে যারা অবৈধ বালি পাথর পাচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করে আসছি আমরা বৈধ ভাবে বালি পাথর তোলার সাথে যুক্ত ব্যবসায়িকদের দাবিতে সমর্থন জানাচ্ছি। এদের মাধ্যমেই বালি পাথর পৌঁছে দিতে হবে নির্মাণ কাজে তবেই বাঁচবে পরিবেশ জেলার নদী শ্রমিক গ্রামের রাস্তা। ট্রাক মালিকদের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন, সিপিআই(এম) নেতা প্রভাকর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Illegal smuggling continues
সরকার বদলের পরেও থামেনি অবৈধ পাচার, বিক্ষোভে বৈধ ট্রাক মালিকরা
×
Comments :0