Rainwater collects around the base of plants; flower farmers in Purbasthali face losses

বৃষ্টিতে গাছের গোড়ায় জমে জল, ক্ষতির মুখে পূর্বস্থলীর ফুল কৃষকরা

জেলা

পূর্বস্থলীর ফুল খেতে জল। ছবি:আলেক শেখ।

বিপদ যেন পিছু ছাড়ছে না। ঘূর্ণিঝড়-নিম্নচাপের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পূর্বস্থলীর ফুল কৃষকরা। লাগাতার বৃষ্টিতে ফুল গাছের গোড়ায় গোড়ায় জল জমে গেছে। কৃষকদের দাবি প্রাকৃতিক দুর্যোগ থেমে যাওয়ার পর ঝকঝকে রোদ উঠলেই বিপত্তি। রোদে গোড়া পচে গিয়ে ফুলগাছ প্রায় সব নষ্ট হয়ে যাবে। তাই তারা ব্যাপক ক্ষতির মুখে দাঁড়িয়ে। প্রাকৃতিক দুর্যোগের পর যা অবস্থা তৈরি হল, তাতে ফুল গাছ কেনার খরিদ্দার থাকলেও, ফুলগাছ থাকবে না। এমনিতেই ফুল কৃষকদের আর্থিক অবস্থা তলানিতে। তারপর এই প্রাকৃতিক বিপর্যয়ে কৃষকদের আর্থিক অবস্থা শেষ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছ। 
উল্লেখ্য বাংলার ভাতঘর বলে খ্যাত পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কৃষিপ্রধান মহকুমার মধ্যে অন্যতম কালনা। এই মহকুমার পাঁচটি ব্লকই কৃষিতে সমৃদ্ধ। তবে পূর্বস্থলী-২ ব্লক কৃষিতে বৈচিত্র এনেছে। এই ব্লকে চিরাচরিত ধান, পাট চাষকে কমিয়ে ফল, ফলের গাছ, সবজি ও ফুল নার্সারির দিকে ঝুঁকেছে এখানকার মানুষ। এখানে দেড় শতাধিক ফুলের নার্সারি গড়ে উঠেছে। নার্সারি গুলোকে অবলম্বন করে দুই সহস্রাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। তাতে এই এলাকার কৃষকরা শুধু আর্থিক ভাবেই উন্নতি করেনি, পাশাপাশি এই বিকল্প ভাবনায় বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। কিন্তু সেই বিকল্প ভাবনায়়়ও বর্তমান পরিবেশ পরিস্থিতিতে চরম ক্ষতির মুখে। তাই কাজ হারানোর আশঙ্কা করছেন ফুল নর্সারি সঙ্গে যুক্ত মানুষজন।

 

 

Comments :0

Login to leave a comment