যৌন হেনস্তায় দায়ী হয়েও ছাড় পেয়েছিলেন বিজেপি’র প্রাক্তন সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধানকে দায়ী করেছিলেন পদকজয়ী মহিলা কুস্তিগিররাই। তাঁরাই এবার দায়মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানালেন দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে।
গত ৩ আগস্ট যৌন হেনস্তার মামলায় প্রভাবশালী বিজেপি সাংসদ ব্রিজভূষণকে বেকসুর খালাস করে আদালত।
এদিন সেই রায়কে চ্যালেঞ্জ করে কুস্তিগিরদের আবেদনে বলা হয়েছে যে ‘পিতৃতান্ত্রিক এবং গোঁড়া ধারণার’ ভিত্তিতে। এই রায়ে ফাঁক রয়েছে।
রাউস অ্যাভেনিউ আদালত আগামী শনিবার, ২৬ সেপ্টেম্বর, শুনানির দিন ঠিক করেছে। সাংসদ-বিধায়কদের শুনানি সংক্রান্ত বিশেষ বিচারপতি বিনয় সিং এই আবেদনের বিচার করবেন।
ব্রিজভূষণ এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের সহ সম্পাদক বিনোদ তোমারকে রেহাই দিয়েছিলেন অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানোয়ার।
পালটা আবেদনে বলা হয়েছে, ‘আক্রান্তদের ব্যবহার এবং আচার-আচরণকে বিবেচনায় রাখা হয়েছে রায়ে। অথচ নির্দিষ্ট প্রমাণকে গুরুত্ব দেওয়া হয়নি। কোন পরিস্থিতিতে হেনস্তা হয়েছে সেই বিষয়টিও বিবেচিত হয়নি রায়ে।’
ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ২০২৩-এ বিক্ষোভে নামেন কুস্তিগিররা। আন্দোলনের চাপে তদন্তে নামতে বাধ্য হয় দিল্লি পুলিশ। ২০২৩’র জুনে চার্জশিট দাখিল হয়। ২০২৪’র মে-তে রাউস অ্যাভেনিউ আদালত চার্জ গঠন করে। গত ৩ আগস্ট ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ তোমারকে বেকসুর খালাস ঘোষণা করে আদালত।
Brijbhushan Sharan Sing Verdict Challenged by Wrestlers
যৌন হেনস্তা, বিজেপি’র ব্রিজভূষণের খালাসকে চ্যালেঞ্জ করে ফের মামলা
সাক্ষী মালিক, বিনেশ ফোগতের মতো আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগিররা নেমেছিলেন লড়াইয়ে।
×
Comments :0