সিপিআই(এম)’র ডাকে দিল্লির রামলীলা ময়দান ভরিয়ে দিয়েছেন শ্রমিল-কৃষক এবং মেহনতী জনতা। সূচনা ভাষণ দেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি।
বেবি বলেছেন, ‘‘নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মাঝেমধ্যে বলে থাকেন ভারতে লাল পতাকার দিন শেষ। আমি বলব মোদী, শাহ বা মোহন ভাগবত এসে দেখে যান লাল ঝান্ডার স্রোত কিভাবে বইছে।’’
রামলীলা ময়দানে এই সমাবেশের সমর্থনে দেশের বিভিন্ন রাজ্যে জাঠা মিছিল করেছে সিপিআই(এম)। বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলিতে জোর দেওয়ার লক্ষ্য জানায় পার্টি।
এদিন সমাবেশে বক্তব্য রেখেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ তারিগামিও।
সমাবেশে বিশেষ প্রস্তাব পেশ করেন পলিট ব্যুরো সদস্য অরুণ কুমার। প্রস্তাবে বলা হয়েছে, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে মধ্য প্রাচ্যকে অস্থির করার জন্য আমেরিকা-ইজরায়েলের নিন্দা করতে হবে নরেন্দ্র মোদী সরকারকে। কমাতে হবে রান্নার গ্যাসের দাম।
বক্তব্য রেখেছেন পলিট ব্যুরো সদস্য অশোক ধাওলে, বিজু কৃষ্ণন, মারিয়াম ধাওলেও। পাঞ্জাব, বিহার, মধ্য প্রদেশের মতো রাজ্যগুলির সম্পাদকরাও বক্তব্য রাখছেন সমাবেশে।
Jan Akrosh Rally
জনতার জোয়ারে সিপিআই(এম)’র ‘জন আক্রোশ’ সমাবেশ দিল্লিতে
মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের একাংশ।
×
Comments :0