ব্রিটিশ বিরোধী স্বাধীনতার লড়াইয়ে শহীদ ভগৎ সিংয়ের ১১৯-তম জন্মদিনে দিল্লিতে মিছিল করল সিপিআই(এম)। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির দপ্তর এ কে গোপালন ভবন থেকে মিছিল হয় গোল মার্কেটে ভগৎ সিংয়ের মূ্র্তি পর্যন্ত। মিছিলে অংশ নেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি সহ নেতৃবৃন্দ। শহীদ-এ-আজম ভগৎ সিংয়ের মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়।
সারা দেশে গণতন্ত্র রক্ষায় রাস্তায় নামার আহ্বান জানিয়েছে সিপিআই(এম) সহ বামপন্থী পাঁচ দল। বামপন্থীরা বলছেন, আক্রান্ত মানুষের ভোটাধিকার। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রধান, মুখ্য নির্বাচন কমিশনার, কাজ করছেন আরএসএস-বিজেপি’র হয়ে। বিরোধীরা বারবারই এই অভিযোগে সরব হয়েছেন। কিন্তু কমিশনের ভেতরেই ক্ষোভ জ্ঞানেশ কুমারের একতরফা বেআইনি সিদ্ধান্ত নিয়ে। এসআইআর’র নামে কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার। আরেকদিকে দেশের স্বার্থ বিক্রি করা হচ্ছে আমেরিকার কাছে। মুক্ত বাণিজ্য চুক্তির নামে দেশের কৃষকদের অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
এদিন দিল্লিতে মিছিলে ছিলেন পলিট ব্যুরো সদস্য আর অরুণ কুমার, বিভি রাঘবুলুও।
CPI-M held Rally on the occasion of the 119th birth anniversary of Shaheed-e-Azam Bhagat Sing
ভগৎ সিংয়ের জন্মদিনে দিল্লিতে মিছিল সিপিআই(এম)’র
×
Comments :0