পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও এসআইআর-এ বৈধ ভোটারদের অন্তর্ভুক্ত করার দাবিতে রানিগঞ্জ রোনাই পার্টি অফিস থেকে হুসেন নগর পর্যন্ত মিছিল করে সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটি। রবিবার এই মিছিলের পুরোভাগে ছিলেন সিপিআই(এম) নেতা সুপ্রিয় রায়, হেমন্ত প্রভাকর, সঞ্জয় প্রামাণিক, নারান বাউরি ও প্রাক্তন বিধায়ক রুনু দত্ত সহ নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বিজেপির ডবল ইঞ্জিন সরকারের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, বিজেপি ধর্মের নামে মানুষের মনে বিষ ছড়াচ্ছে। শ্রমজীবী মানুষের রুটি রুজি সুনিশ্চিত না করে কর্পোরেটদের দালালি করছে। মানুষের রুটি রুজির স্বার্থে একমাত্র লড়াইয়ে আছে লালঝাণ্ডাই। নির্বাচনের আগে দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এখন স্মার্ট মিটার লাগানোর জন্য রাজ্যবাসীকে চাপ দিচ্ছে। স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন তীব্র করার আহ্বান জানানো হয়।
CPIM RANIGANJ
মূল্যবৃদ্ধি ও বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে রানীগঞ্জে মিছিল সিপিআই(এম)'র
×
Comments :0