Class 10 student injured

পথ দুর্ঘটনায় আহত দশম শ্রেণীর ছাত্র, দেওয়া হলোনা প্রথমপত্রের পরীক্ষাও

জাতীয়

সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণীর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। যারফলে প্রথম পত্রের পরীক্ষায় বসতে পারেনি ওই ছাত্র। যদিও ওই ছাত্রের সঙ্গে থাকা বাকি দুই পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষাকেন্দ্রে পৌঁছায়। 
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সাহারানপুরে। স্টেশন হাউস অফিসার  নবীন কুমার সাইনি সংবাদমাধ্যমকে জানান, নানোটা থানার অন্তর্গত মনোহরা গ্রামের বাসিন্দা দেব (১৮), তন্ময় (১৭) এবং গ্রন্থ (১৭) মোটরসাইকেলে করে ন্যানোটার একটি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। 
তিনি আরও বলেন, তিত্রো মোড়ের কাছে, একটি ট্র্যাক্টর-ট্রলিকে এড়াতে গিয়ে মোটরসাইকেলটি পিছলে যায়। যার ফলে মোটরসাইকেল থেকে পড়ে যায় ওই তিনজন পরীক্ষার্থী এবং আহতও হয় তারা। 
পথচারীরা তাদের দ্রুত একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেয়। প্রাথমিক চিকিৎসার পর, দেব এবং তন্ময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেও গ্রন্থ গুরুতর আহত হয়।  
বর্তমানে তাকে চিকিৎসার প্রয়োজনে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।ফলত, পরীক্ষা শুরুর দিনই প্রথম পত্রের পরীক্ষায় বসতে পারেননি তিনি। 
স্কুলের অধ্যক্ষ সিবিএসই কর্তৃপক্ষকে ছাত্রের অবস্থা সম্পর্কে অবহিত করেছেন এবং বোর্ডের নির্দেশিকা অনুসারে তার পরীক্ষার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানও হয়েছে।

Comments :0

Login to leave a comment