Gaighata

গাইঘাটায় ধর্ষণ ও নৃশংস খুনের প্রতিবাদে থানায় ডেপুটেশন, পরিবারকে আইনী সহায়তার প্রতিশ্রতি

জেলা

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রহ্লাদ কে নিয়ে পুলিশ সোমবার পাশের গ্রামের মহিষাগাছিতে পৌঁছে তার বাড়ি থেকে নাবালিকার কাপড় জামা উদ্ধার করে। এই নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় আর কেউ যুক্ত কিনা তার সন্ধান পুলিশ করছে বলে জানিয়েছে। রবিবার ধৃত কে বনগাঁ আদালতে তোলা হলে বিচারপতি ধৃতকে ১০ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।  রাতে পুলিশ ধর্ষিতা নাবালিকার মরদেহ ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে আসে। এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশী ঘেরাটোপে মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়। 
শারদোৎসবের জলসা থেকে গভীর রাতে নিখোঁজ হওয়া নাবালিকার দেহ রবিবার সকালে অর্ধনগ্ন ও ক্ষতবিক্ষত অবস্থায় গ্রামের মানুষের উপস্থিতিতে পুলিশ উদ্ধার করে। সোমবার মৃত নাবালিকার বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে কথা বলেন সিপিআই(এম) নেতৃত্ব সহ ছাত্র, যুব মহিলা নেতৃবৃন্দ। নাবালিকার বাবিকে এই ঘটনায় দোষীদের দৃষ্টন্তমূলক শাস্তি দিতে প্রয়োজনে আইনী লড়াইতে সহায়তার আশ্বাস দেন। এক কথায় পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এরপর পার্টি ও গনসংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনার প্রতিবাদে মিছিল করে গাইঘাটা থানার সামনে বিক্ষোভ সভার মধ্য দিয়ে থানায় ডেপুটেশন দেন। 


এদিন ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটে যাওয়া ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। ইতোপূর্বে গাইঘাটার ঠাকুরনগরে দশম শ্রেণির ছাত্রীকে টিউশনে যাওয়ার পথে মোটরবাইকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার হলেও গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক মুছে যায়নি। তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার দাবি জানানো হয়েছে। এদিন নাবালিকার বাড়িতে এবং থানায় ডেপুটেশনে ছিলেন সিপিআই(এম) নেতা স্বপন ঘোষ, অনুপম বিশ্বাস, আশীষ সরকার, সত্য কপাট মহিলা নেত্রী গীতা মজুমদার, বিপাশা রায়। ডিওয়াইএফআই নেতা মযুখ মন্ডল, এসএফআই নেতা চয়ন কর্মকার প্রমুখ। গাইঘাটা থানার আই সি সুভাশীষ দত্ত নেতৃবৃন্দকে আশ্বাস দেন ঘটনার তদন্ত চলছে।
ঘটনার সঙ্গে যুক্ত যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই গ্রেপ্তার হবে। পুলিশী টহলদারি গ্রামে বাড়ানো হবে। এদিন নেতৃবৃন্দ জানিয়েছেন, এই নৃসংশ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঘটনাস্থল থেকেই প্রতিবাদ মিছিল হবে গ্রামের মানুষ কে সঙ্গে নিয়ে।

Comments :0

Login to leave a comment