বিজেপি’র প্রার্থী হওয়ার জন্য জোরাজুরি করেছিলেন জ্ঞানেশ কুমার। পরে যিনি মুখ্য নির্বাচন কমিশনার পদে আসীন হন।
জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কের মধ্যে এই দাবি জানালেন কেরালার প্রাক্তন মুখ্যসচিব জিজি থমসন।
অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক জিজি থমসন জানিয়েছেন কেরালার পথনমথিত্তা লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী হতে বলেছিলেন জ্ঞানেশ কুমার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পদ নিতেও বলেছিলেন।
থমসন জানিয়েছেন ২০১৯’র লোকসভা ভোটের জন্য প্রার্থী হতে বলেছিলেন জ্ঞানেশ কুমার।
থমসন বলেছেন, ‘‘২০১৬ সালে একটি বিমানে দু’জনেই এক সঙ্গে যাচ্ছিলাম। জ্ঞানেশ কুমারের সঙ্গে আমার ভালই সম্পর্ক ছিল। সেই বছরই আমার অবসর নেওয়ার কথা ছিল। আমার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইছিলেন তিনি। সেই আলোচনাতেই বলেন বিজেপি’র প্রার্থী হতে। জয়ী হলে কেন্দ্রে মন্ত্রী হওয়ার কথাও বলেন তিনি। আমি তাঁর প্রস্তাবে রাজি হইনি।’’
সংবাদমাধ্যমে থমসনের মন্তব্য, আমার কাছে আশ্চর্যের যে কোনও বিজেপি নেতা নন, একজন কর্মরত আইএএস আধিকারিক কিভাবে প্রার্থী হওয়ার প্রস্তাব দিতে পারেন!
এদিকে লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল ‘এক্স’-এ লিখেছেন, প্রথমে জ্ঞানেশ কুমার কর্মরত আইএএস আধিকারিক পদে আসীন থেকে বিজেপি’র পক্ষে লোক নিয়ে আসার কাজ করতেন। তারপর মোদী এবং শাহ তাঁকে আম্পায়ার নিয়োগ করেন যাতে ভারতের নির্বাচনে ম্যাচ ফিক্সিং করা যায়!
Gyanesh Kumar offered BJP Ticket
বিজেপি’র প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন জ্ঞানেশ কুমার, বললেন কেরালার প্রাক্তন মুখ্যসচিব
জ্ঞানেশ কুমার ও জিজি থমসন।
×
Comments :0