চা বাগানের মধ্যে একটি গাছ থেকে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সে। মঙ্গলবার সকালে বানারহাট থানার তোতাপাড়া চা বাগান এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুদামা মাহালি(১৮) ও নিশা মুর্মু (১৮)। দুজনেই স্থানীয় বানারহাট চা বাগান এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বাগানের শ্রমিকরা কাজে যাওয়ার সময় একটি গাছের ডালে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছে।
প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের বয়ান অনুযায়ী, সুদামা ও নিশার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পুলিশের অনুমান, সেই সম্পর্কের টানাপোড়েন বা পারিবারিক কোনো সমস্যার জেরেই দুজনে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Banarhat
বানারহাটে চা বাগান থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার
×
Comments :0