Sarthak Sidhant Voter List

উত্তর প্রদেশ ভোটার তালিকা ‘ডিজিটাইস‘ করল ১৮ বছরের সার্থক

জাতীয়

ভোটার তালিকার ছবি না দিয়ে ‘ডিজিটাল’ করার দাবি উঠেছে বারবার। কংগ্রেস সহ বিরোধী দলগুলি সে দাবি তুলেছে। কমিশন না করলেও আঠারো বছরের সার্থক সিদ্ধান্ত সেই কাজটিই করে ফেলেছে। 
‘এথিক্যাল হ্যাকার’ সার্থকের বক্তব্য, সে এবং তার টিম উত্তর প্রদেশের ভোটার তালিকার ৬.৮ লক্ষ পিডিএফ ফাইল ‘ডিজিটাইস’ করেছে। ফলে তালিকা থেকে সহজে সার্চ করা যাবে না। 
‘ভোটচোরি’-র প্রচারে নেমে রাহুল গান্ধী কমিশনের কাছে তালিকা ডিজিটাইস করার দাবি তুলেছিলেন। সাংবাদিক সম্মেলনে দেখিয়েছিলেন একই নাম বিভিন্ন কেন্দ্রে রয়েছে, অদ্ভূত ঠিকানা লেখা বহু নামের পাশে। তিনি বলেছিলেন, এমন অসঙ্গতি তৈরি করা হয়েছে বিজেপি’র নির্দেশে কমিশন ভোটচোরি-তে নেমেছে বলে। ডিজিটাইস করা থাকলে একই নাম দু’বার খোঁজা যেত দ্রুত। সে কারণে কমিশন ডিজিটাল তালিকা পেশ করছে না। 
এর আগে সিবিএসই’র অনলাইনে মার্কিং পদ্ধতিতে গরমিলও ধরে দিয়েছিল সার্থক। 
উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভার জন্য সার্থক এই কাজ করেছেন। কমিশনের সাইটে কারও নাম এবং ভোটার আইডি দিয়ে সার্চ করা সম্ভব।  ভোটার তালিকাও অনলাইনে দেয় কমিশন। কিন্তু সেগুলি ছবির মতো, পিডিএফ করা থাকে। ফলে গরমিল খোঁজা কঠিন।

Comments :0

Login to leave a comment