Mid-day meal workers join Parliament March

দিল্লিতে সাংসদ ভবন অভিযানে যাবেন মিড ডে মিল কর্মীরাও

জেলা কলকাতা

কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে মঙ্গলবার  মিড ডে মিল কর্মীদের নিয়ে কলকাতা জেলার প্রথম কনভেনশন অনুষ্ঠিত হলো। কনভেনশন থেকে ১-৩ ডিসেম্বর দিল্লিতে সাংসদ ভবন অভিযানে শামিল হওয়ার ও আহ্বান জানানো হয় মিড ডে মিল কর্মীদের। মিড ডে মিল কর্মীরা এই  রাজ্যে সাম্মানিকের নামে খুবই কম ভাতা পান। তাও মাত্র ১০ মাসের। নেই কোনও সামাজিক সুরক্ষা, উৎসবকালীন বোনাস। রাজ্যে নতুন সরকার আসার পর মিড ডে মিলের বরাত টেন্ডার ছাড়াই দিয়ে দিল ইস্কনকে। রন্ধনকর্মীদের কোনো কাজের নিরাপত্তা নেই। 
এই পরিস্থিতিতে সারা কলকাতার বিভিন্ন মিড ডে মিল সেন্টার থেকে রন্ধন কর্মীদের নিয়ে এদিন পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের কলকাতার জেলার ১ম কনভেনশন সংগঠিত হয়।
কনভেনশনে সকল কর্মীরা নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করেন।  কনভেনশন থেকে ১৭ জনের কমিটি তৈরি হয়।  মিতা ঘোষ কনভেনার নির্বাচিত হন। উল্লেখ্য, এই কনভেনশন থেকে সারা কলকাতা জুড়ে মিড ডে মিল কর্মীদের লড়াইয়ের রূপরেখা তৈরী হয়।

Comments :0

Login to leave a comment