মুক্তধারা
পার্বণ ১৪৩৩
প্রবন্ধ
ক্যাভেন্ডিস ল্যাবোরেটরি | তপন কুমার বৈরাগ্য
২৬ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষা কেন্দ্র ক্যাভেন্ডিস ল্যাবোরেটরি।এটি লন্ডনে অবস্থিত।আজ এখান থেকে
প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিজ্ঞানী হয়ে বেড়িয়ে আসছেন।এদের মধ্যে অনেকে আবার নোবেল পুরস্কারও
পেয়েছেন।এই ল্যাবোরেটরি প্রতিষ্ঠার ক্ষেত্রে হেনরি ক্যাভেন্ডিসের অবদান ভুলবার নয়। হেনরি ক্যাভেন্ডিস ১০ই অক্টোবর
১৭৩১খ্রিস্টাব্দে ফ্রান্সের নাইসে জন্ম গ্রহণ করেন।মহাপ্রয়াণ ঘটে ২৪শে ফেব্রয়ারি ১৮১৯খ্রিস্টাব্দে।ইংল্যান্ডের লন্ডনে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার বিখ্যাত আবিষ্কার হাইড্রোজেন গ্যাস এবং পৃথিবীর ঘনত্বের পরিমাপ। তিনি যে ঘরটায়
গবেষণা করতেন সেই ঘরটা তার কাছে মন্দিরের মতন ছিলো।তিনি ইচ্ছে করেছিলেন এই ঘরটাকে তিনি বিশ্বের
শ্রেষ্ঠ গবেষণাগার করবেন।কিন্তু তার ইচ্ছা পূরণের আগেই তাকে মৃত্যুর নীরব ডাকে সারা দিতে হয়।
তিনি যখন বেঁচে ছিলেন তখন ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। ব্যাংক অফ ইংল্যান্ডের সবচেয়ে শেয়ারের মালিক।এই টাকা
দিয়ে তিনি কোটি কোটি বছর পায়ের উপর পা রেখে আনন্দে কাটাতে পারতেন।ফ্লোজিস্টন আবিষ্কারে পর একটা নিজের
ঘরে স্বেচ্ছা নির্বাসন নিয়ে বিজ্ঞান গবেষণার ধ্যানে মগ্ন ছিলেন।সব কিছুর প্রতি তার তীব্র অনীহা।তিনি চেয়েছিলেন
নিজের হাতে ক্যাভেন্ডিস ল্যাবোরেটরি করে যাবে।কিন্ত সে ইচ্ছে তার পূরণ হয়নি।১৮১০খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের
প্রথমে খুবই অসুস্থ হয়ে পড়েন।অনেক চেষ্টা করেও তার রোগমুক্তি ঘটেনি।২৪শে ফেব্রুয়ারি তিনি অমৃতলোকে যাত্রা
করেন।তিনি বুঝেছিলেন পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হবে।তাই তার বিশাল অঙ্কের টাকা মানবজাতীর কল্যাণের
জন্য দান করে যান।যে ঘরে তার মৃত্যু হয় সেই পবিত্র ঘরে তার শিষ্যরা গড়ে তোলেন ক্যাভেন্ডিস ল্যাবোরেটরি।বৈষয়িক
সুখ তিনি চাননি।তাইতো আজ আমরা পেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষাকেন্দ্র।
Comments :0