সংবিধানকে রক্ষা করতে দেশ জুড়ে জাতীয় পতাকা এবং লালঝান্ডাকে কাঁধে নিয়ে লড়াই করছেন বামপন্থীরা। বৃহস্পতিবার দিল্লিতে একে গোপালন ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। তার কথায়, যাদের সংবিধানরক্ষা করার কথা তাদের বিরুদ্ধে এখন লড়াই। তারা সংবিধানকে রক্ষা করতে ব্যার্থ তাই আজ দেশের মানুষ রাস্তায় নেমেছে সংবিধানককে রক্ষ করতে।
তিনি বলেন, ‘৭৭ বছর আগে আজকের দিনে সংবিধান সভা ভারতের সংবিধানকে চুড়ান্ত করে। নিয়ম অনুযায়ী সংবিধানের মূল কাঠামোকেো বজায় রেখে সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন করা হয়েছে সংবিধানে। আমদের সংবিধানে বলা রয়েছে ভারত একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।’
তার কথায়, ‘দেশের প্রতিটা মানুষের মতপ্রকাশের, ধর্মাচরণের স্বাধীনতা রয়েছে। শ্রমিকরা, কৃষকরা এই দেশে আগে সংসদের সামনে, রাষ্ট্রপতি ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছেন। পরে যন্তর মন্তরকে নির্দিষ্ট করা হয় বিক্ষোভস্থল হিসাবে। পার্লামেন্ট স্ট্রিটে ছাত্র যুব আন্দোলনের সাথে যুক্ত থাকার সময় একাধিক বিক্ষোভে অংশ নিয়েছি। এখন দুই জায়গায় কোন বিক্ষোভ দেখাতে দেওয়া হচ্ছে না।’
ডিসেম্বরে দিল্লিতে শ্রমিকদের সংসদ ভবন অভিযান প্রসঙ্গে বেবি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা দিল্লিতে আসছেন। শ্রমকোড বাতিলের দাবিতে আন্দোলনে অংশ নিতে। এই শ্রমকোড ভারতের সংবিধানের বিরোধী। এই আইন শ্রমিকদের অধিকার দেওয়ার বদলে তাদের কৃতদাসে পরিনত করার রাস্তা খুলে দিয়েছে। কর্পোরেট স্বার্থে এই বিল।’
বেবি জানান পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি নিয়ে হেনস্তা করা হচ্ছে। তিনি বলেন, ‘দিল্লি পুলিশের পক্ষ থেকে রামলীলা ময়দানকে নির্দিষ্ট করা হয়েছে বিক্ষোভস্থল হিসাবে। কিন্তু এখনও পর্যন্ত শ্রমিকদের রামলীলা ময়দানে জমায়েত নিয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট ভাবে কোন কিছু বলা হচ্ছে না। ১-৩ ডিসেম্বর প্রমাণ করবে যে সংবিধানে বলা নাগরিকদের মতপ্রকাশের অধিকার বর্তমানে দেশে রয়েছে কি না।’
তিনি বলেন, ভারতের সংবিধানে প্রস্তাবনায় লেখা রয়েছে সাম্যতার কথা, ভ্রাতৃত্বের কথা। বর্তমানে ভ্রাতৃত্ববোধের বদলে মোদী, শাহ এবং মোহন ভগবৎ মনুস্মৃতি, গোলওয়ালকারের ধারনাকে চাপিয়ে দিতে চাইছে। যেখানে মুসলিম এবং খ্রিষ্টানদের ভারতের শত্রু বলে চিহ্নিত করা হচ্ছে। বামপন্থীরা দেশের স্বাধীনতা আন্দোলনের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। সেই বামপন্থীদেরও দেশের শত্রু বলে গোলওয়ালকার চিহ্নিত করেছেন। আরএসএস ব্রিটিশদের বিরুদ্ধে কোন লড়াই করেনি। এরা মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে।
বেবি বলেন, ‘আমরা বার বার সংবিধানে পিছিয়ে পড়া মানুষের জন্য নির্দিষ্ট অধিকারের দাবি জানিয়ে এসেছি। নূন্যতম মজুরি সহ একাধিক দাবি নিয়ে আমরা সরব হয়েছি। কিন্তু ধর্মনিরপেক্ষতা সহ ভারতের সংবিধানের যেই ইতিবাচক দিক গুলি রয়েছে তা বর্তমানে শেষ করে দেওয়া হচ্ছে। আমাদের দেশের সংবিধানের ইতিবাচক দিক গুলোকে রক্ষা করতে হবে। তাই এখন সংবিধান বাঁচাতে লাল ঝান্ডার সাথে দেশের জাতীয় পতাকাকে নিয়ে লড়াই চলছে।’
এদিন সাংবাদিক সম্মেলন শেষে সংবিধানের প্রস্তাবনাও পাঠ করা হয়। পাঠ করেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য কনীনিকা ঘোষ।
MA Baby
সংবিধান রক্ষা করতে লড়াই জাতীয় পতাকা এবং লালঝান্ডাকে কাঁধে নিয়ে : বেবি
×
Comments :0