রাসের মেলায় নাগরদোলা চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল শ্রীরামপুরের এক নাবালকের! হাওড়ার আন্দুলে রাসের মেলায় নাগরদোলা চালানোর কাজে গিয়েছিলো হুগলির শ্রীরামপুর ঘোড়ামারার সুরজ কুমার সাউ(১৫)। অভিযোগ এলাকারই বাসিন্দা কৈলাশ প্রসাদ তাকে কাজে নিয়ে গিয়েছিল। বুধবার দুপুরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সুরজ নবম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের দাবি, সুরজের মায়ের আপত্তি সত্ত্বেও কৈলাস তাকে বাড়ি থেকে কাজে নিয়ে যায়। জোর করে কাজে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। জোর করে ওই নাবালককে কাজে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন নাগরদোলা মালিকের স্ত্রীর। যদিও কৈলাশের স্ত্রীর দাবি করেছেন আগেও সুরজ কাজে গেছে। মেলায়ে গেলে দুটো পয়সা পাওয়া যায় তাই তার মায়ের অনুমতি নিয়েই সুরজকে নিয়ে যাওয়া হয়েছিল। মেলায় জয়রাইড রেলিংয়ের সংস্পর্শে এসে সুরজ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডোমজুড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Electrocution
হাওড়ায় নাগরদোলা চালাতে গিয়ে শ্রীরামপুরের নাবালকের মৃত্যু
×
Comments :0