INDIA Rally at Patna, Bhubneshwar

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের মিছিল পাটনা, ভুবনেশ্বরে

জাতীয়

ভুবনেশ্বরে মিছিল বিরোধীদের।

জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনার রেখে স্বচ্ছ নির্বাচন সম্ভবই নয়। পদত্যাগ করতে হবে জ্ঞানেশ কুমারকে। এই দাবিতেই পাটনায় মিছিল করল বিরোধী জোট ‘মহাগটবন্ধন’। 
মিছিলে স্লোগান উঠল ‘জ্ঞানেশ হটাও, লোকতন্ত্র বাঁচাও’। এসআইআর প্রক্রিয়া দেশে শুরু হয় বিহারেই। সে রাজ্যে বিধানসভা ভোটের মুখে এই প্রক্রিয়ায় নাম বাদ পড়ে বহু নাগরিকের। নির্বাচন প্রক্রিয়ায় তা নিয়ে বারবার অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। 
এদিন পাটনার মিছিলে এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবি ওঠে। প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকায় ফেরানোর দাবি ওঠে। 
মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা এবং আরজেডি সভাপতি তেজস্বী যাদব। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং বিধায়ক অজয় কুমার, প্রবীণ নেতা অরুণ মিশ্র সহ নেতৃবৃন্দ।
মহাগটবন্ধন নেতা দেখা করেন রাজ্যপালের সঙ্গে। জমা দেন স্মারকলিপি। 
পাটনায় বিরোধীদের মিছিলে বহু মানুষ যোগ দেন। 
পাশাপাশি ওড়িশায় বিরোধী দলগুলির মিছিল হয়েছে রাজ্য রাজধানী ভুবনেশ্বরে। সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এমএল), ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, এনসিপি এক সঙ্গে এই মিছিল করেছে। 
মিছিলে দাবি উঠেছে নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনার বাছাই করতে হবে। এই বাছাই কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতার পাশাপাশি রাখতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। 
ভুবনেশ্বরের মিছিলে খনি আইনে সংশোধন বাতিলের দাবি জোরালো হয়েছে। এই দাবিতে ঘটনার বন্‌ধও ডাকে বিরোধী দলগুলি। 

Comments :0

Login to leave a comment