বোমা না বই? বই বই বই...
কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুকস্টলে হামলার প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠন সমূহের ডাকে মিছিল হয়। বই প্রেমী সকল মানুষকে এই মিছিলে আহ্বান করা হয়েছিল। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন আইনজীবী ও প্রাক্তন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন ছাত্র নেতা শতরূপ ঘোষ সহ বর্তমান বাম ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। যে বুক স্টল রুখতে তৎপর হয়েছিলো পুলিশ ও এবিভিপির গুন্ডা বাহিনী সেই বইয়ের স্টল ফের মিছিলের শেষে করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতৃবৃন্দ জানিয়েছেন যে বই বিক্রি,বইয়ের প্রচার প্রসার আটকানো যাবে না।
বুধবার কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুক স্টলের ওপর এবিভিপি’ হামলা করে। বই লক্ষ করে ছোঁড়া হয়েছে বোমা, ডিম। পুলিশ দিয়েও বাধা দেওয়া হয়েছিল বুক স্টল করতে। মঙ্গলবার বই বিক্রি করতে গেলে বাধা দেয় পুলিশ। ৪১ জনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। তাদের বিরুদ্ধে মামলাও দিয়েছে কলকাতা পুলিশ। শুধু তাই নয় দুই ব্যাগ ভর্তি বইও আটক করে নিয়ে গিয়েছিল পুলিশ।
এসএফআই, এআইএসএ, এআইডিএসও সহ বাং ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলে অনেকের হাতেই ছিল বই। এছাড়া বিভিন্ন ব্যানার ও পোস্টারে পশ্চিমবঙ্গে শিক্ষা ও সংস্কৃতি রক্ষার আহ্বান জানানো হয়।
মিছিল শেষে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "গতকাল এবিভিপির মিছিল থেকে বই জ্বালানোর কথা বলা হয়েছে। যারা বই জানানোর কথা বলে তারা কতটা নিকৃষ্ট সেটা তারাই প্রমাণ দিয়ে দিয়েছে। বইয়ের উপর বোমাবাজি বাংলার মানুষকে প্রথমবার দেখতে হলো। রবীন্দ্রনাথ, কবি নজরুল আশাপূর্ণা দেবী জীবনানন্দ শরৎচন্দ্র বাবাসাহেব আম্বেদকারের বইয়ের উপর বোমা ছড়া হয়েছে, ডিম পাথর ছুড়েছে। তারপরও পুলিশ তাদের আটক বা গ্রেপ্তার করেনি। পুলিশকে পরিচালনা করছে ক্রিমিনারা। সেই ক্রিমিনালদের সরদার রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 'বই ফই চলবে না'। তাহলে কী চলবে?"
এসএফআইয়ের বক্তব্য, গোটা রাজ্যের বৃষ্টির সংস্কৃতি ঐতিহ্যকে উপড়ে ফেলার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বামপন্থীরা লড়ছে। সরকার প্রশাসন বইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ওদের হাতিয়ার বুলডোজার, প্রিজন ভ্যান, বোমা। আমাদের হাতিয়ার বই বই আর বই।
Comments :0