এনটিওয়ান স্টুডিওয় প্রয়াত পরিচালক অনীক দত্তকে শ্রদ্ধা জানালেন প্রবীন সিপিআই(এম) নেতা বিমান বসু। বুধবার হিন্দুস্তান পার্কে ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পরিচালক অনীক দত্তের। ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এসএসকেএম হাসপাতালে প্রয়াত পরিচালকের ময়নাতদন্তের পর পিস ওয়ার্ল্ডে রাখা হয় তাঁর দেহ।
এদিন প্রথমে নন্দনে নিয়ে যাওয়া হয় প্রয়াত পরিচালকের দেহ। সেখানে তাঁকে শ্রদ্ধা জানানোর পর দেহ আনা হয় এনটিওয়ান স্টুডিওতে। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানান বিমান বসু সহ বহু মানুষজন এবং অভিনয় জগৎ-এর সাথে যুক্ত ব্যাক্তিরা। এনটিওয়ান স্টুডিও থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে। সেখানেই হবে তাঁর শেষকৃত্য।
পরিচালকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনাটি যখন ঘটে তখন ফ্ল্যাটে ছিলেন তাঁর স্ত্রী। ইতিমধ্যে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য নিতে শুরু করেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর যেই চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা শুরু করেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে মিলেছে সুইসাইড নোট। তাতে উল্লেখ রয়েছে ‘এই ঘটনার জন্য কেউ দায়ী নয়’।
Anik Dutta
অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানালেন বিমান বসু
×
Comments :0