উপাচার্যের পদত্যাগের প্রশ্ন সামনে রেখে গণভোট হবে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার গণভোট করবে ছাত্র সংসদ।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিতের মন্তব্যে দলিত বিদ্বেষ স্পষ্ট। তাঁর পদত্যাগের দাবি করেছে ছাত্র সংসদ। ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদী এবিভিপি।
শিক্ষা মন্ত্রক অভিযানের ডাক দেওয়ায় দিল্লি পুলিশ লাঠিপেটা করে গ্রেপ্তারও করে ছাত্রছাত্রীদের।
গণভোট পরিচালনা করবেন জেএনইউ শিক্ষক সমিতির প্রাক্তন সদস্যরা। বুধবার ফল ঘোষণা করা হবে দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায়।
ছাত্র সংসদ বলেছে, প্রান্তিক অংশের ছাত্রছাত্রীরা এই ক্যাম্পাসে নিরাপদ বোধ করছেন না। তাঁদের মর্যাদাও আক্রান্ত হচ্ছে। অথচ সরকারি স্তরে জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
JNU
উপাচার্যের পদত্যাগের দাবি, কাল গণভোট জেএনইউ-তে
×
Comments :0