KALIGANJE

ফের কালীগঞ্জ থেকে উদ্ধার বোমা

জেলা

আবার শিরোনামে কালীগঞ্জের মোলান্দি গ্রাম| আবারও সেই বোমা। বিধানসভা নির্বাচনের আগে কালিগঞ্জ থেকে বিপুল পরিমাণে শক্তিশালী সকেট বোমা উদ্ধার ঘিরে ফের আতঙ্ক ছড়ালো।
আবারও নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোলান্দি গ্রাম সহ বেশকিছু এলাকা থেকে উদ্ধার হয় শক্তিশালী সকেট বোমা। জানা যায়, সোমবার সকালে কালীগঞ্জের পেয়ারা বাগান ও সরিষা ক্ষেতের পাশ থেকে উদ্ধার হয় মোট ৫ টি শক্তিশালী সকেট বোমা। প্রথমে মোলান্দি গ্রামের পেয়ারা বাগান এলাকা থেকে দু'টি সকেট বোমা পরে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পরে এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় স্থানীয় মীরা পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে এলাকার সরিষা ক্ষেতের পাশের বাগান থেকে আরও তিনটি সকেট বোমা উদ্ধার করে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে ওই সকেট বোমাগুলি এখানে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ। 
উল্লেখ্য, গতবছর ২৩ জুন কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়। নির্বাচনে জেতায় তৃণমূলের বিজয় উল্লাসের মিছিল থেকে  পরিকল্পিতভাবে বোমা ছোড়া হয় সিপিআই(এম) কর্মী হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে। সেই বোমাতেই ঝলসে মৃত্যু হয় হোসেন শেখের মেয়ে দশ বছর বয়সী তামান্না খাতুনের। তামান্নার মা একাধিকবার দোষীদের শাস্তির দাবি জানালেও বছর ঘুরতে চললেও না বিচার মেলেনি। পাশাপাশি, ওই ঘটনার পরেও তৃণমূলের দুষ্কৃতীরা বারংবার হামলা করার চেষ্টা ওই পরিবারটির ওপর। তারপরেও, প্রশাসনের কোনও হেলদোল লক্ষ্য করা যায়নি।      
এদিন সকেট বোমা উদ্ধারের পর আতঙ্কিত গ্রামবাসীদের পাশাপাশি তামান্নার মা জানান, বোমার কথা শুনেই মনে হচ্ছে সেই ভোট, সেই ঘটনা। যাতে তামান্নার প্রাণ চলে গেলো। প্রশাসনের কাছে একটাই আর্জি, ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়া হোক যেন ভোট শান্তিপূর্ণ হয়।

Comments :0

Login to leave a comment