ভগৎ সিংয়ের ফাঁসির দিনে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালন করবেন শ্রমিক-কৃষকরা। ১ এপ্রিল কালা দিবস পালিত হবে চার শ্রম কোড বাতিলের দাবিতে।
সোমবার দিল্লির যন্তর মন্তরে ‘মজদুর কিসান সংসদ’ থেকে এই ঘোষণা করা হয়েছে। সংযুক্ত কিসান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ থেকে এই আহ্বান জানানো হয়েছে।
সিআইটিইউ, আইএনটিইউসি, এআইটিইউসি, এইচএমএস সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ যোগ দেন শ্রমিক-কৃষক সংসদে। বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার সভাপতি অশোক ধাওলে, সিআইটিইউ’র সভাপতি সুদীপ দত্ত সহ নেতৃবৃন্দ।
সংসদে দাবি উঠেছে কৃষকদের ফসলের ন্যূনতম দাম নিশ্চিতকরণের আইন পাশ করতে হবে। ২০২১ সালে প্রতিশ্রুতি দিলেও তা পালিত হয়নি। কর্পোরেট এবং আমেরিকার অনুগামী হয়ে চলা বন্ধ করতে হবে নরেন্দ্র মোদী সরকারকে। তা না হলে দেশজুড়ে শ্রমিক-কৃষক আন্দোলনের মুখে পড়তে হবে।
শ্রমিক এবং কৃষক নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক সব অংশকে আন্দোলনে জুড়ে নিতে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ২৩ মার্চ শহীদ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসির দিন। ওই দিনই সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালিত হবে। দেশের সরকার মার্কিন সাম্রাজ্যবাদের অনুগত হয়ে কাজ করছে। বিপন্ন সাধারণ মানুষ। তীব্র সমালোচনা করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির।
Mazdoor Kisan Parliament
দিল্লিতে শ্রমিক-কৃষক সংসদে ২৩ মার্চ সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালনের ডাক
দিল্লিতে মজদুর কিসান সংসদ।
×
Comments :0