ধর্মের নামে ভেদাভেদ নয়, বরং চাই রুটি রুজির প্রশ্নে জোটবদ্ধ লড়াই। বাঁচাতে হবে সংবিধান। বাঁচাতে হবে শিক্ষা। রুজির পথ করতে হবে প্রশস্ত। তাই শিক্ষা চাই, শিল্প চাই। এই দাবি নিয়ে কলকাতার রাজপথ উত্তাল হতে চলেছে আগামী ২০ সেপ্টেম্বর। আর তাতে সামিল হওয়ার শপথ নিয়েছে বীরভূম-মুর্শিদাবাদ সীমান্তের জনপদ হিয়াতনগর। পাইকর ব্লকের প্রানকেন্দ্র এই হিয়াতনগরেই এদিন ইনকিলাব সমাবেশ সফল করতে হয়েছে সভা। সেই সভায় উপস্থিত ছাত্র-যুবরা শপথ নিয়েছে ইনকিলাব সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার। ব্লকের নানা প্রান্তের যুবরা এদিন উপস্থিত হয়েছিলেন সভায়। রাজ্য-কেন্দ্র দুই সরকারের ঔদ্ধত্য, ভেদাভেদের বাতাবরণ সৃষ্টির মরিয়া প্রয়াসের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র রসদ শিক্ষা, স্বাস্থ্য কর্মসংস্থানের দাবিতে ঐক্যবদ্ধ লড়াই। সেই লড়াইয়ের সামিল হওয়ার জন্য এদিন সভায় দাঁড়িয়ে আহ্বান জানিয়েছেন ডিওয়াইএফআই বীরভূম জেলা সম্পাদক আকবর আলি, যুবনেতা আব্দুর রহমান, প্রাক্তন যুবনেতা কামালউদ্দিন আহমেদ প্রমুখরা।
Birbhum Student Youth Meeting
ইনকিলাব সমাবেশের অংশ হওয়ার শপথ বীরভূমের হিয়াতনগরে
বীরভূম-মুর্শিদাবাদ সীমান্তের জনপদ হিয়াতনগরে সভা। ছবি: রণদীপ মিত্র
×
Comments :0