জ্ঞানেশ কুমার একতরফা চলতে পেরেছেন কারণ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী তাঁকে এই পদে বসিয়েছেন। ভোটচুরি হয়েছে। কিন্তু তার চেয়েও বড় কথা দেশের গণতন্ত্রের ওপর এর বড় আঘাত আগে কখনও হয়নি। যারা একাজ করেছেন তারা দেশদ্রোহী। তদন্তের মুখে পড়তে হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে, আজই না হলেও কাল অথবা তারপর।
এসআইআর এবং ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি জানিয়ে দুই নির্বাচন কমিশনারের চিঠি প্রসঙ্গে বৃহস্পতিবার একথা বলেছেন কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিনও সাংবাদিক সম্মেলনে বিভিন্ন স্লাইড দেখান তিনি।
রাহুল বলেন, আমরা ‘ভোটচুরি’ সংক্রান্ত অভিযোগ তুলে যা বলছিলাম তাকে ঠিক প্রমাণিত করেছেন দুই নির্বাচন কমিশনারই। তিনি বলেন, ২০২৪’র ভুয়ো নির্বাচনে জয়ী হয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর জয়ের পক্ষে জনমত ছিল না।
রাহুল জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে বলেন, কেবল একটি ভোটে রিগিং হয়নি। আপনি যা করছেন তা দেশের সংবিধানের ওপর আঘাত, দেশের ওপর আঘাত। আপনি নিজেও তা বোঝেন। রাহুল বলেন, আমরা গণতন্ত্রকে শেষ হতে দিচ্ছি না। যারা এর জন্য দায়ী তাদের শাস্তি হবেই। আমরা তা নিশ্চিত করব।
রাহুল বলেন, আমরা জানি কী হচ্ছে। কমিশনের বিভিন্ন সূত্র থেকেও খবর পাচ্ছি। আমরা বলছি যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই অপরাধের জন্য দায়ী। তাঁদের বিরুদ্ধে তদন্ত হবে। এই কাজ ভারত রাষ্ট্রের ওপর আক্রমণ। এটা দেশদ্রোহীর কাজ। যারা ভোটদানের অধিকারের মতো সংবিধানের মৌলিক ভিত্তিতে আক্রমণ চালায় তারা দেশদ্রোহী ছাড়া অন্য কিছু নয়।
রাহুল বলেছেন যে ‘ভোটচুরি’ নিয়ে কংগ্রেস সরব হওয়ার পর দেখা যাচ্ছে দুই নির্বাচন কমিশনারই চিঠি দেওয়া শুরু করেছেন। তাঁদের অভিনন্দন যে তাঁরা প্রতিবাদ করেছেন।
রাহুল কয়েকটি ভিডিও ক্লিপ দেখান রাহুল যেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নিশ্চিত করে বিজেপি’র আসন সংখ্যা বলছেন বা বিজেপি কতদিন শাসন চালাবে তা নিশ্চিত করে দিচ্ছেন।
রাহুল বলেন সব সরকারকে প্রতিষ্ঠান বিরোধিতার মুখে পড়তে হয়। সব প্রধানমন্ত্রীকে প্রতিষ্টান বিরোধিতার মুখে পড়তে হয়। কিন্তু নরেন্দ্র মোদী বা বিজেপি-কে তার মুখে পড়তে হয় না কেন? গুজরাট, হরিয়ানার মতো রাজ্যে বা কেন্দ্রে একই অবস্থা কেন? অটলবিহারী বাজপেয়ীকেও তো প্রতিষ্ঠান বিরোধিতার মুখে পড়ে হয়েছিল। প্রতিষ্ঠান বিরোধিতা ভারতের সবচেয়ে গুরুত্বপূ্র্ণ রাজনৈতিক শক্তি।
Rahul on Gyanesh Kumar
তদন্তের মুখে পড়তে হবে জ্ঞানেশ কুমারের রক্ষাকর্তা মোদী-শাহকেও, হুঁশিয়ারি রাহুলের
×
Comments :0