Uddhav and Raj Thackeray joint rally in Mumbai

জ্ঞানেশের অপসারণের দাবিতে মুম্বাইয়ে মিছিল উদ্ভব ঠাকরে, রাজ্ ঠাকরে সহ বিরোধীদের

জাতীয়

মুম্বাইয়ে রবিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এক যৌথ প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। তাঁরা ওই মিছিল থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ সহ মহারাষ্ট্রে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি অর্থাৎ এসআইআর বাতিলের দাবি জানান।
'বিরাট গর্জন মোর্চা'-র সমাপ্তি সভায় রাজ ঠাকরে নির্বাচনে ইভিএম-র পরিবর্তে ব্যালট পেপার ব্যবহারের দাবি জানান।
মিছিলটি মেট্রো সিনেমা থেকে শুরু হয়ে বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের সদর দপ্তরের দিকে এগিয়ে যায়। এই মিছিলে কংগ্রেস সহ  শারদ পাওয়ার-নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র রাজ্য নেতারাও অংশ নেন। আগেই মিছিলের আয়োজকদের  তরফে অংশগ্রহণকারীদের দলীয় পতাকা ব্যবহার না করে শুধুমাত্র তেরঙা পতাকা বহন করতে অনুরোধ জানানো হয়েছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং-এর একটি চিঠির প্রসঙ্গ উল্লেখ করে রাজ ঠাকরে বলেন, “প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং-এর মতে, কোনও নির্দিষ্ট নির্বাচনী এলাকার ক্ষেত্রে, কারণ লিখিতভাবে নথিবদ্ধ করে বিশেষ পরিস্থিতিতে ভোটার তালিকা বিশেষ সংশোধন করা যেতে পারে। তবে সারা দেশজুড়ে হঠাৎ এসআইআর পরিচালনা করা বেআইনি। এ বিষয়ে আইনে কোনো সংস্থান নেই।”
এদিন রাজ ঠাকরে ইভিএম-র মাধ্যমে ভোটগ্রহণ বন্ধেরও আহ্বান জানান। তিনি বলেন, “এ দেশে ভোটিং মেশিনগুলো বন্ধ করে দেওয়া উচিত এবং ভোটারদের ব্যালট পেপারে ভোট দেওয়া উচিত। যদি এই দুটি বিষয় কার্যকর হয়, তবে স্পষ্ট হয়ে যাবে কে সঠিক আর কে ভুল। আগামীকাল কে ক্ষমতায় এল, তা কোনও বড় বিষয় নয়।”

Comments :0

Login to leave a comment