রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার রাত ৮টায় ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে সম্মত হয়েছেন। ভারতের নির্বাচন কমিশন সংক্রান্ত বিভিন্ন উদ্বেগের বিষয়ে আলোচনার জন্য সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন ইন্ডিয়া ব্লকের নেতারা।
রাষ্ট্রপতির কাছে এই বিষয়টি উত্থাপনের জন্য বিরোধী জোটের অনুরোধের প্রেক্ষিতেই রাষ্ট্রপতি ভবন এই বৈঠকের সময় রাত ৮টায় নির্ধারণ করেছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। এছাড়াও, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদব সহ অন্যান্য দলের নেতারাও এই বৈঠকে অংশ নেবেন।
পাশাপাশি, এদিন সকালেই সংসদের সেন্ট্রাল হলে 'ইন্ডিয়া' ব্লকের অন্তর্গত দলের সাংসদরা বৈঠকে করেন। সেখানে সিপিআই(এম) সংসদ জন ব্রিটাস, এ.এ রহিম সহ ভি শিবদাসন ও উপস্থিত ছিলেন।
অপরদিকে, যন্তরমন্তরে জমায়েত আটকাতে সরকার যেভাবে বিধিনিষেধ আরোপ করছে তাতে সংবিধান এবং মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে। জমায়েত করা এবং প্রতিবাদ করা সব মানুষের মৌলিক অধিকার। দিল্লিতে বিধিনিষেধ এবং রাজ্যে রাজ্যে ধরপাকড়ের নিন্দা জানিয়ে শুক্রবার একটি প্রেস বিবৃতি প্রকাশ করে একথা বলেছে ৫ বামপন্থী দল।
Droupadi Murmu meet 'INDIA' Block leaders
‘ইন্ডিয়া’ জোটের নেতাদের সঙ্গে রাত ৮ টায় বৈঠক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র
ছবি- সংসদের সেন্ট্রাল হলে 'ইন্ডিয়া' ব্লকের অন্তর্গত দলের সাংসদদের বৈঠক।
×
Comments :0