১২ নম্বর জাতীয় সড়কে লরির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভিটি মোড় হাজিপাড়া এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে।
জানা গেছে শুক্রবার ভোরে মালদার কালিয়াচক থেকে একটা মুরগি বোঝাই পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা একটা লরিকে সজোরে এসে ধাক্কা মারে। পিকআপ ভ্যানে ৩ জন শ্রমিক ছিলেন। চালক সহ গাড়ির সহকারীও ছিলেন। দুর্ঘটনায় প্রত্যেকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি মালদা কালিয়াচকের যদুপুর এলাকার ভাগলপুর গ্রামে। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় মময়নাতদন্তের জন্যে।
দুর্ঘটনা ঘটেছে বুঝতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান।
স্থানীয়রা জানান, এদিন ভোরে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল লরিটি। সেই সময় দ্রুত গতিতে আসা মুরগি বোঝাই পিকআপ ভ্যান লরির পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় মুরগি বোঝাই গাড়িতে থাকা পাঁচ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Accident in Raiganj
পথ দুর্ঘটনায় রায়গঞ্জে মৃত ৫
×
Comments :0