তৃণমূল কংগ্রেসের প্রতীক বিবাদ মেটাতে হবে তিন মাসে। নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
তৃণমূলের বিবাদমান দুই গোষ্ঠীকেই চার সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত। প্রতীক এবং দলের নাম সংক্রান্ত দাবির পক্ষে দুই গোষ্ঠীকেই হলফনামা দিয়ে চার সপ্তাহের মধ্যে মতামত জানাতে হবে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে ভাঙন ধরেছে। বিধানসভায় ৬২ বিধায়ক নিজেদের প্রকৃত তৃণমূল দাবি করে অরূপ রায়কে সভাপতি করেছে। আরেকদিকে রয়েছে মমতা ব্যানার্জির অনুগামীরা। এদিকে ২০ জন সংসদ বিজেপির পরামর্শে এনসিপিআই নামে ত্রিপুরার দলে যোগ দেন।
রাজ্যে বিধানসভার দুই আসনে উপনির্বাচনের আগে বিবাদমান দুই গোষ্ঠীকেই প্রতীক বা দলের নাম ব্যবহার করতে বারণ করেছে কমিশন। চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত বিকল্প নাম ও প্রতীক দিয়েছে।
কমিশনের এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে মমতা ব্যানার্জির পক্ষে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে।
TMC Symbol Supreme Court
তৃণমূলের প্রতীক বিবাদ মেটাতে কমিশনকে ৩ মাস সময় সুপ্রিম কোর্টের
×
Comments :0