SFI

আজাদী সপ্তাহের মাধ্যমে ছাত্র ছাত্রীদের কাছে দেশের আসল ইতিহাস তুলে ধরবে এসএফআই

রাজ্য

৯ থেকে ১৫ আগস্ট রাজ্য জুড়ে আজাদী সপ্তাহ পালন করবে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে’র কথায়, ‘রাজ্যের ছাত্র ছাত্রীরা দেশের স্বাধীনতাকে উদ্‌যাপন করবে। একসপ্তাহ ধরে রাজ্য জুড়ে জেলা থেকে ইউনিট স্তর একাধিক কর্মসূচি পালন করা হবে।’
এসএফআই রাজ্য সম্পাদক জানিয়েছেন সভা, মিছিলের পাশাপাশি সেমিনার, কুইজ, রক্তদান শিবির হবে রাজ্য জুড়ে।
দেবাঞ্জন বলেন, ‘১১ আগস্ট ক্ষুদিরাম বসুর শহীদ দিবস। ওই দিন রাজ্য জুড়ে যেমন পিন ব্যাচ পড়ানো হবে তেমন মেদিনীপুরে শহীদ ক্ষুদিরাম বসুর বাড়ি এবং তাঁর স্কুল মেদিনীপুর কলেজিয়েট স্কুলে তাকে শ্রদ্ধা জানানো হবে।’ মেদিনীপুরের কর্মসূচিতে দেবাঞ্জন থাকবেন বলে জানিয়েছেন।
১২ আগস্ট কলকাতা, মুর্শিদাবাদে হবে আজাদি র্যাুলি। কলকাতার মিছিলে থাকতে পারেন বিহারের এসএফআই নেত্রী কান্তি কুমারী। ৪০ দিন তাকে জেলে আটকে রেখেছিল সেই রাজ্যের বিজেপি সরকার। এছাড়া থাকতে পারেন দীপ্সিতা ধর। এসএফআই নেতৃত্ব জানিয়েছে কলকাতার মিছিলে থাকবেন এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রনয় কার্য্যী, মুর্শিদাবাদে থাকবেন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। 
১৩ আগস্ট পালন করা হবে ফিদেলের জন্মদিন। দেবাঞ্জনের কথায়, গোটা বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদ তার বিষ ছড়াতে চাইছে। মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মুখ ফিদেল কাস্ত্রো। তার লড়াই এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বিশ্বের মানচিত্রে কিউবাকে উজ্জ্বল জায়গায় নিয়ে যাওয়ায় ফিদেলের লড়াইনে তুলে ধরা হবে। 
১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে রাজ্য জুড়ে আজাদী র্যাবলি করবে এসএফআই। তারপর দিন ১৬ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস পালন করা হবে। ওই দিন মালদহে শিক্ষা শিবির করবে এসএফআই।
দেবাঞ্জনের কথায়, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাদের দেশের স্বাধীনতা আন্দোলনে কোন ভূমিকা নেই, তারা আজ দেশপ্রমীক সাজছে। আমরা মানুষের কাছে দেশের আসল ইতিহাস, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরবো। দেশের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা তুলে ধরা হবে।

Comments :0

Login to leave a comment