আগামী তিন মাসের মধ্যে নিকাশির সব পাইপ বদলানোর কাজ শেষ করতে পারবে না সরকার। তবে জল জমা থাকলে সঙ্গে সঙ্গে পাম্প দিয়ে বের করার চেষ্টা হবে।
সোমবার বিধানসভায় উল্লেখ পর্বে নগর নিকাশি প্রসঙ্গে একথা বলেছেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
বিধানসভার উল্লেখ পর্বে বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদার বলেন, বেহালায় একটু বৃষ্টি হলেই জলে ডুবে থাকে। আগামীদিনে পানীয় জল ও জমা জলের সঙ্কট থেকে যাতে মুক্তি মেলে সে বিষয়ে বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের পাশাপাশি ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি।
এই বিধায়ক আরও বলেন যে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে ১১টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে জলের সমস্যা রয়েছে। সব থেকে বড় ওয়ার্ড ১২২। সেখানে জলের তীব্র সঙ্কট।
এই প্রসঙ্গেই অগ্নিমিত্রা পাল বলেন, এই সরকারের সবে ৬৫ থেকে ৭০ দিন হয়েছে। সব পাইপ বদলানো যায়নি। আমরা আগামী তিন মাস পাইপ বদলাতে পারব না। তবে তাৎক্ষণিকভাবে মোটর দিয়ে জমা জল বার করার চেষ্টা করব। তাঁর দাবি, এর মধ্যে ছোট ছোট ড্রেনগুলি পরিষ্কার করা হয়েছে।
Assembly Water Crisis
বেহালায় জল সঙ্কট প্রসঙ্গ উঠল বিধানসভায়
×
Comments :0