sfi Kerala

কেরালার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে প্রায় সব কলেজে জয়ী এসএফআই, ছাত্রদের অভিনন্দন সৃজনের

জাতীয়

'সমাজতন্ত্রই ভবিষ্যৎ, ধর্মনিরেপক্ষতাই শক্তি' এই স্লোগানকে সমানে রেখে কেরালার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ কলেজে জয়ী হয়েছে এসএফআই। ১১৭টি কলেজের মধ্যে ৯৮টি কলেজে জয়ী হয়েছে সংগঠনটি। এই জয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। 
এসএফআই কোট্টায়াম জেলায় ৩২টি কলেজে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার মধ্যে ২৭টিতেই জয়ী হয়েছে। এসএফআই কেরালা স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর থেকে তিনটি কলেজে পুনরায় জয় ছিনিয়ে নিয়েছে। এর্নাকুলাম জেলায় এসএফআই প্রতিদ্বন্দ্বিতাকারী ৪১টি কলেজের মধ্যে ৩৩টিতে জয়ী হয়েছে। ইদুক্কি জেলায় ২৭টি কলেজের মধ্যে ২২টিতে এসএফআই জয়লাভ করেছে। পাথানামথিট্টাতে ১৬টি কলেজের মধ্যে ১৫টিতেই তারা জয়ী হয়েছে। এছাড়াও আলাপ্পুঝা জেলায় এসএফআই এদাতুয়ার সেন্ট অ্যালোসিয়াস কলেজে জয়লাভ করেছে।
সৃজন ভট্টাচার্য বলেছেন, "কয়েকদিন আগে কেরালার একটি কলেজে এবিভিপির জয়ের পর গোটা যদি মিডিয়া প্রচার করতে শুরু করছিলো যে বামপন্থীরা কেরালা থেকে ধুয়ে মুছে গেছে। কিন্তু এই ফলাফল থেকে স্পষ্ট যে জেনজিরা বাম মতাদর্শে আস্থা রাখছে। এসএফআইয়ের পাশে আছে। এই জয় সরকার নির্ভর জয় নয়, সারা বছর ছাত্রছাত্রীদের দাবির ভিত্তিতে লড়াইয়ের ফল। এই জয় গোটাদেশে বাম ছাত্র আন্দোলনকে উজ্জীবিত করবে।"  
এসএফআই কেরালা রাজ্য কমিটি বলেছে যে, এই জয় কেরালার বিশ্ববিদ্যালয়গুলোকে উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের জন্য রাজ্যপালের পদক্ষেপের এবং কংগ্রেস সরকারের এই কাজে মদত দেওয়া ও ছাত্র-বিরোধী অবস্থানের বিরুদ্ধে লাগাতার লড়াই আন্দোলনের ফল। এই সময় কালে এসএফআই নেতৃবৃন্দের বিরুদ্ধে লাগাতার আক্রমণ চলেছে। এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য টনি কুরিয়াকোস সহ অনেককে মিথ্যা মামলায় জেলবন্দি করেছিল।

 

Comments :0

Login to leave a comment