Supreme Court on UPI MDR

ইউপিআই লেনদেনে মাশুল: স্থগিতাদেশ না দিলেও রিজার্ভ ব্যাঙ্ককে নোটিশ সুপ্রিম কোর্টের

জাতীয়

ইউপিআই লেনদেনে মাশুল বসানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে রাজি হলো না সুপ্রিম কোর্ট। তবে রিজার্ভ ব্যাঙ্ক এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনকে নোটিশ পাঠিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। 
ইউপিআই-এ ২ হাজার টাকার বেশি লেনদেন হলেই ০.৪ শতাংশ মাশুল বসবে। পরিভাষায় এই মাশুল মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর। ১৫ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 
এদিন শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, এই মাশুল সরকারের ঘরে আসবে না। পরিষেবাদাতা সংস্থা বা ‘অ্যাগ্রিগেটর’ এবং ব্যাঙ্ক পাবে। 
এদিকে কেন্দ্রের বিজেপি সরকার দাবি করে চলেছে যে মাশুল বসবে ব্যবসায়ীর ওপর। ক্রেতার ওপর নয়। বাস্তবে এমন কোনও বিধি চালু করা হয়নি। বিভিন্ন ব্যাঙ্ককে বিষয়টি নিশ্চিত করার নির্দেশিকা পাঠানো হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট মহল বলছে আংশিক দায়ভার ক্রেতার ওপর ঘুরিয়ে চাপানো হচ্ছে। 
যে অ্যাগ্রিগেটটর সংস্থার কথা বলা হচ্ছে তার মালিকানা আবার আমেরিকার সংস্থার হাতে গুগল পে পুরোপুরিই আমেরিকার সংস্থা নিয়ন্ত্রিত। পেটিএম’রও সিংহভাগ শেয়ার আমেরিকার বহুজাতিক সংস্থা ওয়ালমার্টের হাতে। একটি হিসেবে বলা হয়েছে যে দেশের ইউপিআই বাজারের ৪৮.৯ শতাংশ ফোন পে-র হাতে। এই সংস্থার ৭২ শতাংশ শেয়ার আমেরিকার ওয়ালমার্টের দখলে। ইউপিআই বাজারে গুগল পে’র হাতে ৩৭.৭ শতাংশ। এই সংস্থা পুরোপুরিই আমেরিকার গুগল এলএলসি-র দখলে। ফলে এমডিআর শুল্ক বসানোয় লাভ হবে আমেরিকার মালিকানাধীন দুই সংস্থার। শেয়ার বাজারে তাদের দরও বাড়ানোর ব্যবস্থা করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। 
কেন্দ্রের বিজেপি সরকার যদিও আমেরিকার চাপে এমডিআর বসানোর অভিযোগ অস্বীকার করেছে। 
বিশেষজ্ঞদের বক্তব্য, লেনদেনের সংখ্যার বিচারে মাত্র ৪ শতাংশ ২ হাজার টাকার ওপর। কিন্তু টাকার অঙ্কের বিচারে লেনদেনের প্রায় ৭০ শতাংশই ২ হাজার টাকার বেশি অর্থমূল্যের।
নির্দেশিকায় বলা হয়েছে ৭৫ হাজার টাকার ওপরে লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকা এমডিআর বসবে। জরুরি পরিষেবা এবং মুনাফার হার কম এমন রেল, টেলিকম, বিমা, জ্বালানি বা কৃষি উপকরণে ২০০০ টাকার ওপরে লেনদেনে ৫ টাকা করে এমডিআর বসবে। 
গত ১৪ সেপ্টেম্বর দায়ের একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে শুনানি হয়েছে এদিন।

Comments :0

Login to leave a comment