Student Died

বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

জেলা

সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে আসার সময় পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হল। মৃত ছাত্রটির নাম জুয়েল শেখ। দুর্ঘটনাটি ঘটে বিষ্ণুপুর আরামবাগ রাস্তায় রাজশোল মোড়ে। ছাত্রের বাড়ি জয়পুর থানার বিক্রমপুর গ্রামে। সে জুজুর হাইস্কুলের ছাত্র। তার পরীক্ষা কেন্দ্র ছিল স্থানীয় রাজগ্রাম হাইস্কুলে। ছাত্রটির স্কুলের শিক্ষক প্রতীক দাশগুপ্ত জানান, এদিন মোটরবাইকে চড়ে সে পরীক্ষা দিতে আসছিল। আসার সময় বিদ্যুতের খুঁটি বোঝাই একটি গাড়ি মোটর বাইকে ধাক্কা মারলে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে জয়পুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনার পর স্থানীয় মানুষজন পথ অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয় পুলিশকে। বিক্ষোভকারিদের অভিযোগ পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাস্তায় যথাযথ ব্যবস্থা নেয়নি প্রশাসন। একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন মা–বাবা। শোকস্তব্ধ গোটা গ্রাম। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়ে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments :0

Login to leave a comment