কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার পর প্রথম স্থানীয় স্তরের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে লাদাখে। শনিবার সকাল ৮টা থেকেছে শুরু হয়েছে পঞ্চায়েত এবং পৌরসভা গুলোর ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ২০১৯ সালে ৩৭০ ধারা লাঘু করার পর থেকে লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি পায়। লাদাখের মানুষের দাবি দাওয়া নিয়ে দীর্গদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার আট বছর পর স্থানীয় স্তরের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে লাদাখে।
উল্লেখ্য লাদাখের একাধিক জায়গায় মুখোমুখি লড়াই বিজেপি এবং কংগ্রেসের। তবে একাধিক জায়গায় নির্দল প্রার্থীরা নজর কাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিভিন্ন ভোট কেন্দ্র গুলির মধ্যে সব থেকে নজর কেড়েছে হানলে পো গ্রামের বুথটি। ওই বুথে ভোটার সংখ্যা ৮৯। ৫৯ জন মহিলা ভোটার, ৩৯ জন পুরুষ ভোটার। কমিশনের তথ্য অনুযায়ী ভূমি পৃষ্ট থেকে প্রায় ১৫ হাজার ফুট উঁচু এই জনপদ। সেই জনপদের মানুষের মধ্যে ভোটদানকে কেন্দ্র করে উৎসাহও লক্ষ করা গিয়েছে। লাদাখের মোট ১৯২টি পঞ্চায়েতে হচ্ছে নির্বাচন। এছাড়া কার্গিল এবং লেহ মিউনিসিপ্যাল কর্পোরেশনে চলছে ভোটগ্রহণ।
উল্লেখ্য নির্বাচন যখন অনুষ্ঠিত হচ্ছে তখন নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন সোমান ওয়াংচুক। লাদাখের একাধিক দাবি নিয়ে লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের নেতাদের সঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওয়াংচুক। তাদের অন্যতম আপত্তি আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন ঘিরে।
ওয়াংচুকের বক্তব্য, শীতকালে এই নির্বাচন আয়োজন কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ, লাদাখের একটা বড় অংশের মানুষ শীতের সময় এলাকার বাইরে থাকেন। ফলে নির্বাচনে তাদের অংশগ্রহণের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। পাশাপাশি, হিল কাউন্সিলগুলিকে কার্যত ক্ষমতাহীন করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
Ladakh election
কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার পর লাদাখে চলছে প্রথন স্থানীয় স্তরের নির্বাচন
×
Comments :0